সালমানের সুনাম ক্ষুণ্নের অভিযোগ, টিজার সরানোর নির্দেশ
বলিউড অভিনেতা সালমান খানকে কেন্দ্র করে নির্মিত বিতর্কিত চলচ্চিত্র ‘কালা হিরণ: দ্য ব্যাটল ফর লিগ্যাসি’-এর টিজার ২৪ ঘণ্টার মধ্যে অনলাইন থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন দিল্লি হাই কোর্ট।আদালত জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রযোজকরা টিজারটি অপসারণ না করলে সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোকে তা সরানোর নির্দেশ দেওয়া হবে।সোমবার মামলার শুনানিতে আদালত চলচ্চিত্রটির প্রযোজকদের কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। বিচারপতি পর্যবেক্ষণে বলেন, টিজারটি অনলাইনে থাকায় সালমান খানের ব্যক্তিগত ভাবমূর্তি ও সুনাম ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।আদালত বলেন, একজন মানুষের সুনাম তৈরি হতে অনেক সময় লাগে, কিন্তু তা নষ্ট হতে খুব বেশি সময় প্রয়োজন হয় না। বিচারাধীন কোনো ঘটনাকে কেন্দ্র করে এমন প্রচারণা চালানো গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন বিচারপতি।[BANGVIEWS-POST:2686]শুনানির সময় আদালতে টিজারটি আবারও প্রদর্শন করা হয়। এরপর বিচারপতি বলেন, আদালতে এখনো বিচারাধীন একটি মামলাকে ভিত্তি করে চলচ্চিত্র নির্মাণ বিচারপ্রক্রিয়ার ওপর প্রভাব ফেলতে পারে এবং আদালতের কার্যক্রমের প্রতি অসম্মান হিসেবেও বিবেচিত হতে পারে।দুই দশকেরও বেশি আগে রাজস্থানে ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার শুটিং চলাকালে কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগ ওঠে সালমান খানের বিরুদ্ধে। ২০১৮ সালে নিম্ন আদালত তাকে দোষী সাব্যস্ত করেন। পরে জামিনে মুক্তি পেলেও মামলাটির চূড়ান্ত নিষ্পত্তি এখনো হয়নি।এই ঘটনাকে ঘিরে পরিচালক ভরত শ্রীনাত ‘কালা হিরণ: দ্য ব্যাটল ফর লিগ্যাসি’ নামের চলচ্চিত্রটি নির্মাণ করেন। তবে মুক্তির আগেই সিনেমাটি আইনি জটিলতায় পড়ে।
টিজার প্রকাশের পর নিজের সুনাম ক্ষুণ্ন হওয়ার অভিযোগ তুলে আদালতের শরণাপন্ন হন সালমান খান। সেই মামলার শুনানিতে টিজার অপসারণের নির্দেশ দেন দিল্লি হাই কোর্ট।