ঢাকা    মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ ২৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচ হলেন সৌরভ গাঙ্গুলি

আইপিএলে নতুন ভূমিকায় দেখা যাবে ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে। ২০২৭ মৌসুম সামনে রেখে তাকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে দিল্লি ক্যাপিটালস। দীর্ঘদিন ধরে ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে যুক্ত থাকা গাঙ্গুলির লক্ষ্য এবার দলকে শক্তিশালী, আত্মবিশ্বাসী ও আগ্রাসী হিসেবে গড়ে তোলা।২০১৯ সাল থেকে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে বিভিন্ন দায়িত্বে কাজ করছেন গাঙ্গুলি। শুরুতে ফ্র্যাঞ্চাইজিটির পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। গত দুই মৌসুমে দলটির প্রধান কোচ ছিলেন হেমাং বাদানি।নতুন দায়িত্ব পাওয়ার পর গাঙ্গুলি জানিয়েছেন, আইপিএলে কোচ হিসেবে কাজ করার জন্য তিনি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন। দিল্লি ক্যাপিটালস তার কাছে বিশেষ একটি ফ্র্যাঞ্চাইজি বলেও উল্লেখ করেন ভারতের সাবেক এই অধিনায়ক।দলের মালিকপক্ষ, ব্যবস্থাপনা, সাপোর্ট স্টাফ ও ক্রিকেটারদের সঙ্গে দীর্ঘদিন ধরে ঘনিষ্ঠভাবে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে তার। প্রধান কোচ হিসেবে প্রতিভাবান ক্রিকেটারদের নিয়ে শক্তিশালী, আত্মবিশ্বাসী ও আগ্রাসী দল গড়ে তোলার লক্ষ্য জানিয়েছেন গাঙ্গুলি।কোচিংয়ের দায়িত্ব নেওয়ার আগেও ক্রিকেট প্রশাসন ও ব্যবস্থাপনার বিভিন্ন ভূমিকায় ছিলেন তিনি। বিসিসিআই সভাপতি হিসেবে দায়িত্ব শেষ করার পর ভারতের পুরুষ ও নারী জাতীয় দলের পরিচালক হিসেবেও কাজ করেছেন গাঙ্গুলি। সর্বশেষ দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ২০তে প্রিটোরিয়া ক্যাপিটালসের প্রধান কোচের দায়িত্ব পালন করেন তিনি।আইপিএলে এখন পর্যন্ত শিরোপার দেখা পায়নি দিল্লি ক্যাপিটালস। ২০২০ সালে ফাইনালে উঠলেও মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে হেরে যায় দলটি। পরের মৌসুমে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকার পরও ফাইনালে জায়গা করে নিতে পারেনি দিল্লি।২০২১ সালের পর থেকে আর প্লে-অফে উঠতে পারেনি ফ্র্যাঞ্চাইজিটি। সর্বশেষ মৌসুমে অক্ষর প্যাটেল ও হেমাং বাদানির অধীনে ষষ্ঠ স্থানে থেকে আইপিএল শেষ করে দিল্লি।এবার গাঙ্গুলির নেতৃত্বাধীন কোচিং ব্যবস্থায় নতুনভাবে শুরু করতে যাচ্ছে দলটি। তার অধীনে প্রথমবারের মতো আইপিএল শিরোপা জয়ের লক্ষ্য থাকবে দিল্লি ক্যাপিটালসের।

দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচ হলেন সৌরভ গাঙ্গুলি