ঢাকা    বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ ২৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মেসি-আর্জেন্টিনার জয়ে মুগ্ধ পূর্ণিমা

লিওনেল মেসির জাদুকরী পারফরম্যান্সে আর্জেন্টিনার রোমাঞ্চকর জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা।আর্জেন্টিনার অবিশ্বাস্য জয়ের পর সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি পোস্ট করে নিজের অনুভূতি প্রকাশ করেন তিনি। প্রিয় দলের প্রতি ভালোবাসা জানিয়ে পূর্ণিমা লেখেন, আর্জেন্টিনার জন্য কী দুর্দান্ত একটি রাত!সংগৃহীত ছসংগৃহীত ছবিবিনিজের পোস্টে পূর্ণিমা বলেন, যখন সারা বিশ্ব ভেবেছিল সব শেষ, তখন মেসি ও তার যোদ্ধারা দেখিয়ে দিলেন সত্যিকারের চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়। সাহস, আবেগ ও বিশ্বাস নান্দনিকভাবে পুরো খেলার মোড় ঘুরিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ। প্রিয় দলের এমন শ্বাসরুদ্ধকর জয়ে পূর্ণিমার আবেগঘন বার্তা সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। তার ভক্ত-অনুরাগীরাও মন্তব্যের ঘরে আর্জেন্টিনা দল ও মেসির প্রতি ভালোবাসা এবং শুভকামনা জানান।

মেসি-আর্জেন্টিনার জয়ে মুগ্ধ পূর্ণিমা