ঢাকা    রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ ৩০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আন্তর্জাতিক দাবায় বাংলাদেশের নীড়ের দাপট

হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে চলমান সিক্স ডেজ গ্র্যান্ডমাস্টার-বি দাবা প্রতিযোগিতায় দুর্দান্ত পারফরম্যান্স করছেন বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়।চতুর্থ রাউন্ড শেষে চার ম্যাচে সাড়ে তিন পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছেন বাংলাদেশের এই তরুণ দাবাড়ু। প্রতিযোগিতাটি ২৭ জুলাই শুরু হয়েছে এবং চলবে ১ আগস্ট পর্যন্ত। মঙ্গলবার তৃতীয় রাউন্ডে জার্মানির গ্র্যান্ডমাস্টার হাগেন পয়েটসকে পরাজিত করেন নীড়। সাদা ঘুঁটি নিয়ে রুই লোপেজ পদ্ধতিতে খেলে ৩৬ চালের পর জয় নিশ্চিত করেন তিনি।পরদিন বুধবার চতুর্থ রাউন্ডেও জয়ের ধারা বজায় রাখেন নীড়। কালো ঘুঁটি নিয়ে সার্বিয়ার মহিলা গ্র্যান্ডমাস্টার এলিফ মেহমেদকে ৪৪ চালের লড়াইয়ে হারান তিনি। ম্যাচে মডার্ন ডিফেন্স কৌশল ব্যবহার করেন বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার।[BANGVIEWS-POST:2770]টানা দুই শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে টুর্নামেন্টে নিজের অবস্থান আরও দৃঢ় করেছেন নীড়। বিশেষ করে একজন গ্র্যান্ডমাস্টার ও একজন মহিলা গ্র্যান্ডমাস্টারের বিপক্ষে টানা জয় তাকে এককভাবে শীর্ষে তুলে দিয়েছে।রাউন্ড রবিন পদ্ধতির এই প্রতিযোগিতায় মোট ১০ জন দাবাড়ু অংশ নিচ্ছেন। তাদের মধ্যে তিনজন গ্র্যান্ডমাস্টার, একজন মহিলা গ্র্যান্ডমাস্টার, তিনজন আন্তর্জাতিক মাস্টার এবং তিনজন ফিদে মাস্টার রয়েছেন। প্রতিযোগীরা বাংলাদেশ, ফ্রান্স, জার্মানি, হাঙ্গেরি, ভারত, সার্বিয়া, স্লোভাকিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করছেন। মনন রেজা নীড় বর্তমানে বাংলাদেশের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টারদের একজন। ফিদের জুলাই ২০২৬ রেটিং তালিকায় তার রেটিং ২৩৯৮। 

আন্তর্জাতিক দাবায় বাংলাদেশের নীড়ের দাপট