অভিনয় ছেড়ে পুরোপুরি রাজনীতিতে যুক্ত হওয়ার আগে মুক্তি পাওয়া থালাপতি বিজয়ের বিদায়ী সিনেমা ‘জন নায়াগন’ বক্স অফিসে শক্তিশালী যাত্রা শুরু করেছে। মুক্তির প্রথম দুই দিনেই বিশ্বব্যাপী ১১২ কোটি ৫০ লাখ রুপি আয় করে শতকোটির ক্লাবে প্রবেশ করেছে সিনেমাটি।এইচ বিনোথ পরিচালিত সিনেমাটি ২৩ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পায়। সিনেমা বাণিজ্যবিষয়ক তথ্য অনুযায়ী, দুই দিনে ভারতের বাজারে এর নিট আয় হয়েছে ৬৩ কোটি ৮৫ লাখ রুপি। দেশটির বাজারে মোট আয় দাঁড়িয়েছে ৭৫ কোটি রুপি।বিদেশের প্রেক্ষাগৃহ থেকে সিনেমাটি আরও ৩৭ কোটি ৫০ লাখ রুপি সংগ্রহ করেছে। ফলে ভারত ও আন্তর্জাতিক বাজার মিলিয়ে মোট আয় পৌঁছেছে ১১২ কোটি ৫০ লাখ রুপিতে।মুক্তির প্রথম দিন ভারতের বাজারে ‘জন নায়াগন’ ৪২ কোটি ৭০ লাখ রুপি নিট আয় করে। দ্বিতীয় দিনে আয় কমে ২১ কোটি ১৫ লাখ রুপিতে নেমে আসে। ফলে প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে টিকিট বিক্রির গতি কিছুটা কম ছিল।[BANGVIEWS-POST:2473]শক্তিশালী সূচনা করলেও বিজয়ের আগের দুই ব্যবসাসফল সিনেমা ‘লিও’ এবং ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’-এর প্রথম দুই দিনের আয়ের তুলনায় পিছিয়ে রয়েছে ‘জন নায়াগন’।‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’ মুক্তির প্রথম দুই দিনে ভারতের বাজারে ৬৯ কোটি ৫০ লাখ রুপি নিট আয় করেছিল। একই সময়ে ‘লিও’র আয় ছিল ৯৯ কোটি ৫ লাখ রুপি। বিশ্বব্যাপী আয়ের হিসাবেও এখন পর্যন্ত আগের সিনেমা দুটির রেকর্ড ছুঁতে পারেনি বিজয়ের নতুন সিনেমা।সিনেমা বাণিজ্যবিষয়ক ওয়েবসাইট স্যাকনিলকের তথ্য অনুযায়ী, মুক্তির দিনে সিনেমাটির প্রদর্শনীতে গড় দর্শক উপস্থিতি ছিল ৪১ দশমিক ৬ শতাংশ। দ্বিতীয় দিনে তা কমে ২৯ দশমিক ৫ শতাংশে দাঁড়ায়।আঞ্চলিক বাজারের মধ্যে তামিলনাড়ু থেকে সবচেয়ে বেশি আয় করেছে সিনেমাটি। দুই দিনে রাজ্যটি থেকে এসেছে ৪১ কোটি রুপি। কর্ণাটক থেকে আয় হয়েছে ১৪ কোটি ৪৭ লাখ রুপি এবং কেরালা থেকে ৭ কোটি ৫০ লাখ রুপি।অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা মিলিয়ে সিনেমাটি সংগ্রহ করেছে ৬ কোটি ২৫ লাখ রুপি। ভারতের অন্যান্য অঞ্চল থেকে এসেছে আরও ৫ কোটি ৭৮ লাখ রুপি।[BANGVIEWS-POST:2476]‘জন নায়াগন’ সিনেমায় বিজয় অভিনয় করেছেন সাবেক পুলিশ কর্মকর্তা ভেত্রি কন্ডনের চরিত্রে। নিজের দত্তক কন্যাকে সেনাবাহিনীর সদস্য হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি পূরণে তার লড়াইকে কেন্দ্র করে এগিয়েছে সিনেমার গল্প।সিনেমাটির প্রধান খলচরিত্র জন হিমলারের ভূমিকায় অভিনয় করেছেন বলিউড অভিনেতা ববি দেওল। গুরুত্বপূর্ণ আরেকটি চরিত্রে রয়েছেন মামিথা বাইজু।মুক্তির পর দর্শকদের আগ্রহ থাকলেও সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে সিনেমাটি। কয়েকজন সমালোচকের মতে, বিরতির পর গল্পের গতি ও উপস্থাপনা কিছুটা দুর্বল হয়েছে।তবে মাত্র দুই দিনে শতকোটির ঘর অতিক্রম করায় বক্স অফিসে শক্ত অবস্থান তৈরি করেছে ‘জন নায়াগন’। সপ্তাহান্তে দর্শক উপস্থিতি বাড়লে বিজয়ের বিদায়ী সিনেমাটির আয় আরও বড় হতে পারে বলে ধারণা করছেন চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষকেরা।