ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ত্রিশালে কাভার্ডভ্যান ও লেগুনার সং'ঘর্ষে ২ শ্রমিক নি'হত, আ'হত ৯

ময়মনসিংহের ত্রিশালে উল্টো পথে আসা একটি কাভার্ডভ্যানের ধাক্কায় লেগুনার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ অন্তত ৯ জন গুরুতর আহত হয়েছেন।শুক্রবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার গুজিয়াম এলাকার বগার বাজারে নিগারজামান ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন গফরগাঁও উপজেলার রসুলপুর গ্রামের মফিজুল হকের ছেলে নাইম মিয়া (২৩) এবং ত্রিশাল উপজেলার হরিরামপুর ইউনিয়নের নিগুরকান্দা গ্রামের আব্দুস সোবহানের ছেলে কামাল ফকির (৪০)। তাঁরা দুজনই ত্রিশালের আমিরাবাড়ী এলাকার ‘দাবির উদ্দিন স্পিনিং মিল’-এ শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কারখানায় রাতের শিফটের কাজ শেষে বাড়ি ফেরার উদ্দেশ্যে স্পিনিং মিলের কয়েকজন শ্রমিক একটি লেগুনায় ওঠেন। লেগুনাটি বগার বাজার এলাকার নিগারজামান ফিলিং স্টেশনের সামনে ইউটার্ন নেওয়ার সময় উল্টো দিক থেকে দ্রুতগতিতে আসা ময়মনসিংহগামী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে লেগুনাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই নাইম ও কামালের মৃত্যু হয়। এ সময় লেগুনায় থাকা নারীসহ আরও ৯ জন গুরুতর আহত হন। খবর পেয়ে ত্রিশাল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাদিকুর রহমান জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর আহমেদ জানান, মরদেহ দুটি আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট হাইওয়ে পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়। সেখানে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।দাবির উদ্দিন স্পিনিং মিলের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) সেলিম আল রাজী জানান, আহত শ্রমিকদের সার্বিক চিকিৎসার খোঁজখবর রাখতে ও সহায়তা দিতে মিলের একজন প্রতিনিধিকে হাসপাতালে দায়িত্ব দেওয়া হয়েছে।

ত্রিশালে কাভার্ডভ্যান ও লেগুনার সং'ঘর্ষে ২ শ্রমিক নি'হত, আ'হত ৯