ঢাকা    শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ ২২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

প্রতারণা মামলায় জামিন পেলেন তৌহিদ আফ্রিদি

রাজধানীর ওয়ারী থানায় করা প্রতারণা মামলায় জামিন পেয়েছেন বেসরকারি টেলিভিশন মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ছেলে ও কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি।মঙ্গলবার (২১ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত তার জামিন আবেদন শুনানি শেষে মঞ্জুর করেন।তৌহিদ আফ্রিদির আইনজীবী ইকবাল মাহমুদ শোভন জানান, তার বিরুদ্ধে করা তিনটি মামলার মধ্যে দুটি মামলায় তিনি আগেই উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন। মঙ্গলবার ওয়ারী থানার মামলায়ও জামিন পাওয়ায় সব মামলায় তিনি জামিনে রয়েছেন। ফলে তার কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই।এর আগে গত ১৫ জুন এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছিল।[BANGVIEWS-POST:2227]মামলার এজাহারে অভিযোগ করা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করে। পরে বিভিন্ন ধাপে বিনিয়োগের নামে টাকা নেওয়া হয়।অভিযোগ অনুযায়ী, শুরুতে অল্প কিছু টাকা ফেরত দিয়ে বিশ্বাস তৈরি করা হলেও পরবর্তীতে বড় অঙ্কের অর্থ নেওয়া হয়। পরে লাভসহ টাকা ফেরতের আশ্বাস দিলেও ভুক্তভোগীর কাছ থেকে ২ লাখ ৩৫ হাজার টাকা নেওয়া হয়। এ ঘটনায় সৈয়দা আশফাহ তোয়াহা দ্যূতি ওয়ারী থানায় মামলা করেন। এর আগে ২০২৫ সালের ২৪ আগস্ট রাতে বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে সিআইডি। পরে তাকে বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত কয়েকটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়।

প্রতারণা মামলায় জামিন পেলেন তৌহিদ আফ্রিদি