ঢাকা    বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মধ্যপ্রাচ্য উত্তেজনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ফের বৃদ্ধি

মধ্যপ্রাচ্যজুড়ে সামরিক উত্তেজনা তীব্রতর হওয়া এবং সৌদি আরবের ভূখণ্ড লক্ষ্য করে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নতুন করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনার সরাসরি প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ফের বৃদ্ধি পেয়েছে। কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক বাজার বিশ্লেষণী প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।প্রতিবেদনে জানানো হয়, বৃহস্পতিবার (২২ অক্টোবর) গ্রিনিচ মান সময় (জিএমটি) রাত ১২টা ৩৪ মিনিটে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ ডলার ২৯ সেন্ট বা ১ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়ে ১১০ ডলার ১১ সেন্টে গিয়ে দাঁড়িয়েছে। একই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের অপরিশোধিত জ্বালানি তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ব্যারেলপ্রতি ৯৭ সেন্ট বা ১ শতাংশ বেড়ে ৯৮ ডলার ১২ সেন্টে পৌঁছেছে।এর আগে বুধবারের নিয়মিত লেনদেন শেষে ব্রেন্ট ক্রুডের দাম বাজারে প্রায় অপরিবর্তিত ছিল, তবে সে সময় ডব্লিউটিআইয়ের দাম সামান্য কমে ৬৭ সেন্ট হ্রাস পেয়েছিল। কিন্তু মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হওয়ায় বৃহস্পতিবার লেনদেন শুরুর পরপরই তেলের বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দেয়।এদিকে মধ্যপ্রাচ্যের সামরিক পরিস্থিতির আরও অবনতি হতে পারে—এমন আশঙ্কায় সৌদি আরবসহ ওই অঞ্চলের একাধিক কূটনৈতিক স্থাপনা থেকে মার্কিন কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রস্তুতি জোরদার করছে মার্কিন পররাষ্ট্র দপ্তর (স্টেট ডিপার্টমেন্ট)। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া মার্কিন কর্মকর্তাদের এই তথ্যের ফলে জ্বালানি সরবরাহ নিয়ে আন্তর্জাতিক বাজারে শঙ্কা ও অস্থিরতা আরও তীব্র হয়েছে।সূত্র: আল জাজিরা

মধ্যপ্রাচ্য উত্তেজনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ফের বৃদ্ধি