ঢাকা    বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ ২৭ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

হরমুজে তেলবাহী ট্যাংকারে অজ্ঞাত বস্তুর আঘাত

হরমুজ প্রণালির ভেতর দিয়ে যাওয়ার সময় একটি তেলবাহী ট্যাংকারে অজ্ঞাত একটি বস্তু আঘাত করেছে। ঘটনাটি ঘটে শনিবার (২৯ আগস্ট) রাতে। রোববার যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস বা ইউকেএমটিও এ তথ্য জানায়। ইউকেএমটিওর তথ্য অনুযায়ী, ওমানের খাসাব বন্দরের প্রায় ১২ নটিক্যাল মাইল উত্তরে হরমুজ প্রণালির ভেতরের দিকে যাওয়ার সময় ট্যাংকারটিতে আঘাতটি লাগে। ঘটনার বিষয়ে ইউকেএমটিও একটি নিরাপত্তা সতর্কতা জারি করেছে। [BANGVIEWS-POST:4821]তবে কী ধরনের বস্তু জাহাজটিতে আঘাত করেছে, সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। একই সঙ্গে এখন পর্যন্ত কোনো পক্ষ এ ঘটনার দায় স্বীকার করেনি। কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে। ইউকেএমটিও জানিয়েছে, ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং পরিবেশগত ক্ষতিরও কোনো তথ্য নেই। ওই এলাকায় চলাচলকারী জাহাজগুলোকে সতর্কতার সঙ্গে চলাচল এবং সন্দেহজনক কোনো কর্মকাণ্ড দেখা গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে। [BANGVIEWS-POST:4820]হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। সাম্প্রতিক সময়ে এই জলপথে একাধিক বাণিজ্যিক জাহাজে হামলা বা আঘাতের ঘটনা ঘটেছে। ফলে নতুন এই ঘটনাও আন্তর্জাতিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়াতে পারে। সূত্র: শাফাক নিউজ

হরমুজে তেলবাহী ট্যাংকারে অজ্ঞাত বস্তুর আঘাত