ঢাকা    রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ ২৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

১৫ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে তুরস্কের নিষেধাজ্ঞা

১৫ বছরের কম বয়সী শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা জারি করেছে তুরস্ক। শিশু ও কিশোর-কিশোরীদের ক্রমবর্ধমান অনলাইন আসক্তি, মানসিক জটিলতা এবং ডিজিটাল প্ল্যাটফর্মের সম্ভাব্য ঝুঁকি থেকে রক্ষা করতে এ কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে দেশটি। আগামী ১ নভেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।শনিবার (১০ অক্টোবর) তুরস্কের সরকারি গেজেটে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। এর আগে চলতি বছরের এপ্রিল মাসে দেশটির পার্লামেন্টে শিশুদের ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতকরণ সংক্রান্ত এ বিলটি পাস হয়েছিল।পাকিস্তানি সংবাদমাধ্যম ডন-এর প্রতিবেদন অনুযায়ী, নতুন এ আইনের আওতায় তুরস্কে পরিচালিত সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে অপ্রাপ্তবয়স্কদের সুরক্ষায় প্রয়োজনীয় প্রযুক্তিগত ও প্রশাসনিক অবকাঠামো গড়ে তুলতে হবে। এর মধ্যে প্ল্যাটফর্ম ব্যবহারের ক্ষেত্রে কঠোরভাবে ব্যবহারকারীর বয়স যাচাইয়ের (Age Verification) ব্যবস্থা রাখা বাধ্যতামূলক করা হয়েছে। এ ছাড়া যেসব ডিজিটাল কনটেন্ট বা অ্যালগরিদম অপ্রাপ্তবয়স্কদের মাঝে মারাত্মক আসক্তি সৃষ্টি করতে পারে, সেগুলো তাদের জন্য সম্পূর্ণ উন্মুক্ত রাখা নিষিদ্ধ করা হয়েছে।বিশ্বজুড়ে শিশু-কিশোরদের অতিরিক্ত স্ক্রিন-টাইম, অনিদ্রা, সাইবার বুলিং ও অসচেতন খাদ্যাভ্যাসের মতো সংকট নিয়ে উদ্বেগের প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত এলো। ইতোমধ্যে অস্ট্রেলিয়া শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ন্ত্রণে আইন পাস করেছে এবং যুক্তরাজ্য ও ফ্রান্সও একই ধরনের বিধিনিষেধ বিবেচনা করছে।তবে এ সিদ্ধান্তের বিপরীতে তুরস্কে নাগরিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা খর্বের আশঙ্কা প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। তাদের দাবি, অনলাইন নিরাপত্তার নামে দেশটিতে ভিন্নমতাবলম্বী ও রাজনৈতিক বিরোধীদের ওপর সেন্সরশিপ আরও জোরদার হতে পারে।

১৫ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে তুরস্কের নিষেধাজ্ঞা