সৌদিতে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি প্রবাসী নিহত
সৌদি আরবের তায়েফ থেকে জেদ্দাগামী একটি গাড়ি সড়ক দুর্ঘটনার কবলে পড়ে চালকসহ চার বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন।সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে তায়েফের আল-খুরমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত প্রবাসীরা জেদ্দা বিমানবন্দরে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন বলে জানা গেছে।স্থানীয় সূত্র ও প্রবাসীদের দেওয়া তথ্য অনুযায়ী, নিহত চারজনেরই বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায়।[BANGVIEWS-POST:5384]নিহতদের মধ্যে দুজনের পরিচয় প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন করিম উদ্দিন ও খালিদ মিয়া। তবে নিহত অপর দুজনের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।আকস্মিক এ দুর্ঘটনায় সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে নিহতদের নিজ এলাকাতেও শোকের আবহ বিরাজ করছে।নিহত অপর দুজনের পরিচয় শ