ঢাকা    বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আইসিসি থেকে মহাকাব্যিক ইনিংসের পুরস্কার পেলেন হৃদয়

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে বাংলাদেশকে খাদের কিনারা থেকে টেনে তোলা দুর্দান্ত ব্যাটিংয়ের পুরস্কার হাতেনাতে পেলেন তাওহীদ হৃদয়। ক্যারিয়ারের মাত্র চতুর্থ টেস্টেই প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টেস্ট ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে উঠে এসেছেন ২৫ বছর বয়সী এই ডানহাতি ব্যাটার।সদ্য প্রকাশিত আইসিসি টেস্ট ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে এক লাফে ১১৫ ধাপ উন্নতি হয়েছে তাওহীদ হৃদয়ের। বর্তমানে ৫১১ রেটিং পয়েন্ট অর্জন করে তালিকার ৬০তম স্থানে অবস্থান করছেন তিনি।সিলেট টেস্টের প্রথম ইনিংসে দলের চরম বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে ২৪২ রানের এক অনবদ্য ও মহাকাব্যিক ইনিংস খেলেন হৃদয়। এই ইনিংস খেলার পথে তিনি বাংলাদেশের টেস্ট ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের নতুন রেকর্ড গড়েন। এর মাধ্যমে তিনি পেছনে ফেলেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমের গড়া ২১৯ রানের আগের রেকর্ডটি। প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন হৃদয়; খেলেন আরও ৮২ রানের কার্যকরী এক ইনিংস।দুই ইনিংস মিলিয়ে অবিশ্বাস্য ধারাবাহিকতা এবং রেকর্ড গড়া পারফরম্যান্সের সুবাদেই আইসিসি র‌্যাঙ্কিংয়ে বড় এই উল্লম্ফন ঘটল বাংলাদেশের তরুণ এই মিডল-অর্ডার ব্যাটারের।

আইসিসি থেকে মহাকাব্যিক ইনিংসের পুরস্কার পেলেন হৃদয়