ঢাকা    সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ ৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান ফের গ্রেফতার

কুমিল্লার আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানকে আবারও গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।শনিবার (৮ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন পিবিআইয়ের পুলিশ সুপার আবু ইউসুফ।পিবিআই সূত্রে জানা গেছে, আদালতের নির্দেশনা অনুযায়ী আত্মসমর্পণ না করা এবং একই আদেশে তাকে গ্রেফতারের নির্দেশ থাকায় শনিবার ঢাকার কেরানীগঞ্জের নিজ বাসা থেকে হাফিজুর রহমানকে আটক করা হয়। পরে তাকে কুমিল্লার আদালতে পাঠানোর প্রক্রিয়া শুরু করে তদন্ত সংস্থা।পিবিআই জানিয়েছে, চেম্বার জজ আদালতের আদেশ বাস্তবায়নের পাশাপাশি হাফিজুরের আত্মগোপন বা পালিয়ে যাওয়ার আশঙ্কা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।এর আগে গত ২২ এপ্রিল তনু হত্যা মামলায় হাফিজুর রহমানকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছিল। পরে হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর ৪ আগস্ট তিনি কারাগার থেকে মুক্তি পান।[BANGVIEWS-POST:3330]তবে ৬ আগস্ট হাইকোর্টের দেওয়া ওই জামিন স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। একই সঙ্গে হাফিজুরকে ২৪ ঘণ্টার মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণ না করলে তাকে গ্রেফতারের জন্য পুলিশকে নির্দেশ দেন আদালত।২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাসের ভেতরে একটি বাসায় টিউশনি পড়াতে গিয়ে নিখোঁজ হন সোহাগী জাহান তনু। পরে সেনানিবাসের পাওয়ার হাউজের কাছে একটি ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়।পরদিন তনুর বাবা ইয়ার হোসেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন। বর্তমানে মামলাটি তদন্ত করছে পিবিআই।চলতি বছরের ২১ এপ্রিল রাতে ঢাকার কেরানীগঞ্জের নিজ বাসা থেকে হাফিজুর রহমানকে প্রথম দফায় গ্রেফতার করেছিল পিবিআই।

তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান ফের গ্রেফতার