আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।বৃহস্পতিবার বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কয়েকটি বিধান অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রাখেন আপিল বিভাগ।এর ফলে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। রায়ের পর সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ বিষয়ে প্রতিক্রিয়া জানান আইনমন্ত্রী।[BANGVIEWS-POST:1475]পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে কি না, এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘ইনশাল্লাহ। এটা আমাদের রাজনৈতিক অঙ্গীকার। তত্ত্বাবধায়ক সরকার বিএনপির আন্দোলনের ফসল।’ আইনমন্ত্রীর এই বক্তব্যের মধ্য দিয়ে আগামী নির্বাচনকালীন সরকার নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবিতে আন্দোলন করে আসছিল বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলগুলো।