ঢাকা    রোববার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন, খুলছে টোলমুক্ত সার্ভিস সেতু

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় নির্মিত ধউর-আশুলিয়া রুটের দুটি সার্ভিস সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।বুধবার (২ সেপ্টেম্বর) সকালে সেতু দুটির উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।সংশ্লিষ্টরা জানান, মূল এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ চলাকালে সাভার, আশুলিয়া ও ঢাকার মধ্যে যান চলাচল স্বাভাবিক রাখা এবং স্থানীয় মানুষের দুর্ভোগ কমাতে বিকল্প ব্যবস্থা হিসেবে এসব সার্ভিস সেতু নির্মাণ করা হয়েছে।[BANGVIEWS-POST:4999]নতুন চালু হওয়া দুটি সেতু টোলমুক্ত রাখা হয়েছে। সাধারণ যানবাহনের পাশাপাশি পথচারীরাও এসব সেতু ব্যবহার করতে পারবেন।তবে নিরাপত্তার স্বার্থে সেতু দুটিতে যানবাহনের উচ্চতার সীমা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সীমার বেশি উচ্চতার যানবাহন এসব সেতুতে চলাচল করতে পারবে না।সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন, সার্ভিস সেতু চালুর ফলে উত্তরা থেকে আশুলিয়া এবং আশুলিয়া থেকে ঢাকামুখী যানবাহনের চলাচল আরও সহজ হবে। একই সঙ্গে মূল এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজও দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব হবে।[BANGVIEWS-POST:4998]ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প সম্পন্ন হলে ঢাকা ইপিজেড থেকে আশুলিয়া হয়ে কাওলা পর্যন্ত সরাসরি সংযোগ তৈরি হবে। এর মাধ্যমে বিমানবন্দর থেকে কুড়িল, বনানী, তেজগাঁও হয়ে যাত্রাবাড়ীর কুতুবখালী পর্যন্ত প্রায় ৪৪ কিলোমিটার দীর্ঘ উড়ালসড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হবে।এ ছাড়া সাভার ও বাইপাইল এলাকার যানজট কমাতে বাইপাইল মোড়ে মাল্টি-লেভেল ইন্টারচেঞ্জ, বিমানবন্দরে প্রবেশের জন্য বিশেষ র‌্যাম্প এবং মেট্রোরেলের এমআরটি লাইন-১ স্টেশনের সঙ্গে সংযোগ ব্যবস্থাও নির্মাণ করা হচ্ছে।

আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন, খুলছে টোলমুক্ত সার্ভিস সেতু