ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

প্রফেসর ড. মজিবুল হক পেলেন ‘গ্লোবাল হেলথ অ্যাওয়ার্ড ২০২৬’

জনস্বাস্থ্য উন্নয়ন ও চিকিৎসা গবেষণায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশি-আমেরিকান চিকিৎসা গবেষক প্রফেসর ড. মজিবুল হক ‘গ্লোবাল হেলথ অ্যাওয়ার্ড ২০২৬’-এ ভূষিত হয়েছেন।রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী তাঁর হাতে এই সম্মাননা তুলে দেন। এনআরবি ওয়ার্ল্ড, বিজনেস আমেরিকা ম্যাগাজিন এবং সাপ্তাহিক অর্থকণ্ঠের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের স্বাস্থ্যখাত, ওষুধশিল্প ও গবেষণা সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।[BANGVIEWS-POST:628]আয়োজকরা জানান, আন্তর্জাতিক পর্যায়ে স্বাস্থ্যসেবা ও চিকিৎসা গবেষণায় অবদান রাখার পাশাপাশি জনস্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে ভূমিকার জন্য তাকে এ পুরস্কার দেওয়া হয়।ড. মজিবুল হক দীর্ঘদিন ধরে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা, পুষ্টিবিজ্ঞান, জীবনধারাভিত্তিক চিকিৎসা ও দীর্ঘমেয়াদি রোগ প্রতিরোধ বিষয়ে গবেষণা ও সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে আসছেন। যুক্তরাষ্ট্রে তাঁর পেশাগত কাজের পাশাপাশি বাংলাদেশেও তিনি স্বাস্থ্যশিক্ষা ও গবেষণায় যুক্ত রয়েছেন।অনুষ্ঠানে বক্তব্যে তিনি বলেন, হৃদরোগ, স্ট্রোক ও ক্যান্সারের মতো দীর্ঘমেয়াদি রোগের ক্ষেত্রে কেবল উপসর্গ নয়, মূল কারণ চিহ্নিত করে সমন্বিত চিকিৎসা প্রয়োজন। সুষম খাদ্যাভ্যাস, স্বাস্থ্যকর জীবনধারা ও প্রতিরোধমূলক চিকিৎসা পদ্ধতি রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও তিনি উল্লেখ করেন।[BANGVIEWS-POST:624] অনুষ্ঠানে ‘বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল শিল্পে বায়োটেক ও বায়োসিমিলার উন্নয়নে প্রবাসী বিজ্ঞানীদের ভূমিকা’ শীর্ষক সেমিনার এবং ‘100 Healthcare Titans of Bangladesh’ শীর্ষক স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।

প্রফেসর ড. মজিবুল হক পেলেন ‘গ্লোবাল হেলথ অ্যাওয়ার্ড ২০২৬’