রাশিয়ার কৃষ্ণ সাগর উপকূলের জনপ্রিয় অবকাশকেন্দ্র গেলেনঝিকের একটি সমুদ্রসৈকতে ইউক্রেনীয় ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন শিশু। আহত হয়েছেন প্রায় ৪০ জন।সোমবার (৩ আগস্ট) রুশ কর্তৃপক্ষ জানায়, গেলেনঝিক রিসোর্ট এলাকার আরখিপো-ওসিপোভকা গ্রামের ব্যস্ত সৈকতে ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে অন্তত ১৭ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।[BANGVIEWS-POST:3083]সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে সৈকতে একটি ড্রোন আছড়ে পড়ার পর বিস্ফোরণ ঘটতে দেখা যায়। তবে ড্রোনটি সরাসরি সৈকতকে লক্ষ্য করেছিল, নাকি প্রতিরক্ষা ব্যবস্থার আঘাতে নিয়ন্ত্রণ হারিয়ে সেখানে পড়েছে—তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।ক্রাসনোদার অঞ্চলের গভর্নর ভেনিয়ামিন কোন্দ্রাতিয়েভ ঘটনাটিকে ‘ট্র্যাজেডি’ হিসেবে উল্লেখ করেন। তাঁর দাবি, সামরিক অবকাঠামোর সঙ্গে সম্পর্কহীন বেসামরিক এলাকায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে হামলা চালিয়েছে ইউক্রেন।[BANGVIEWS-POST:3082]রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভাও এ ঘটনাকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলে অভিযুক্ত করেছেন। তবে অভিযোগের বিষয়ে ইউক্রেন তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।ঘটনাস্থলে বিশেষায়িত চিকিৎসা ও উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস