শিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় ফের উত্তেজনা
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে রাতভর পাল্টাপাল্টি হামলায় যুদ্ধক্ষেত্র আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। রাশিয়া দাবি করেছে, দক্ষিণ ইউক্রেনের মিকোলাইভ অঞ্চলের একটি বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালিয়ে ইউক্রেনীয় বিমানবাহিনীর দুটি মিগ-২৯ যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে।রোববার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, হামলায় একটি যুদ্ধবিমান রানওয়ের পাশে থাকা অবস্থায় এবং আরেকটি বাঙ্কারের ভেতরে জ্বালানি নেওয়ার সময় লক্ষ্যবস্তু হয়। মস্কো হামলার ভিডিও প্রকাশ করে বলেছে, লক্ষ্যবস্তু সফলভাবে ধ্বংস করা হয়েছে।[BANGVIEWS-POST:889]মিলিটারি ওয়াচ ম্যাগাজিনের প্রতিবেদনে বলা হয়েছে, রুশ বাহিনী ইউক্রেনের ভোজনেসেনস্ক বিমানঘাঁটিতে হামলা চালিয়ে মিগ-২৯ যুদ্ধবিমান ধ্বংসের দাবি করেছে। তবে ইউক্রেনের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি।একই দিনে ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলে রাশিয়ার হামলায় অন্তত দুজন নিহত এবং ১৪ জন আহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষের বরাতে জানানো হয়েছে।অন্যদিকে ইউক্রেন দাবি করেছে, তারা দূরপাল্লার ফ্লেমিঙ্গো ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভলগোগ্রাদ অঞ্চলের টাইটান-বারিকাদি শিল্প কমপ্লেক্সে হামলা চালিয়েছে।ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ওই স্থাপনায় কামান ব্যবস্থা এবং ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহৃত বিভিন্ন সামরিক সরঞ্জাম তৈরি হয়।অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন ভলগোগ্রাদের টাইটান-বারিকাদি শিল্প স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জেলেনস্কি জানিয়েছেন। ওই স্থাপনাটি কামান ব্যবস্থা ও ইস্কান্দার-এম ক্ষেপণাস্ত্র ব্যবস্থার উপাদান তৈরির সঙ্গে যুক্ত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। হামলায় ১০ জন আহত এবং উৎপাদন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে। (রেডিও ফ্রি ইউরোপ/রেডিও লিবার্টির প্রতিবেদনে বলা হয়েছে, জেলেনস্কি দাবি করেছেন, ইউক্রেনের এফপি-৫ ফ্লেমিঙ্গো ক্ষেপণাস্ত্র টাইটান-বারিকাদি স্থাপনায় সফলভাবে আঘাত হেনেছে এবং সেখানে আগুন দেখা গেছে। এ ছাড়া ইউক্রেন রাশিয়ার জ্বালানি অবকাঠামোয় আবারও দূরপাল্লার ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে। কিয়েভের ভাষ্য, রাশিয়ার যুদ্ধ পরিচালনার সক্ষমতা কমাতেই এসব জ্বালানি স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হচ্ছে।ইউক্রেনের দীর্ঘপাল্লার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বেড়ে যাওয়ায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশের নিরাপত্তা নিয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন।[BANGVIEWS-POST:885]ক্ষমতাসীন ইউনাইটেড রাশিয়া পার্টির কংগ্রেসে পুতিন বলেন, দেশের নিরাপত্তা, নাগরিকদের সুরক্ষা এবং সীমান্তের অখণ্ডতা রক্ষায় সরকার প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেবে।
তিনি আরও বলেন, রুশ ভূখণ্ড ও অবকাঠামোর ওপর যেকোনো ধরনের চ্যালেঞ্জ রাশিয়া সফলভাবে মোকাবিলা করবে।