ঢাকা    সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ফেসবুকের ডেস্কটপ ভার্সন বন্ধ

মেটার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ডেস্কটপ সংস্করণে আকস্মিক বিভ্রাট দেখা দিয়েছে। রোববার (১৯ জুলাই) দুপুর থেকে ওয়েব ব্রাউজারের মাধ্যমে ফেসবুকে প্রবেশ করতে গিয়ে সমস্যায় পড়ছেন বিভিন্ন অঞ্চলের ব্যবহারকারীরা।ব্যবহারকারীদের অভিযোগ, অনেকেই ফেসবুকে লগইন করতে পারছেন না। কারও ক্ষেত্রে ওয়েবসাইট লোড হতে দেরি হচ্ছে; আবার অনেকে ফিড ও নোটিফিকেশন হালনাগাদ করতে পারছেন না।বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, রোববার দুপুর দেড়টার পর থেকে ফেসবুকের বিভিন্ন সেবা ব্যবহারে সমস্যা নিয়ে অভিযোগ আসতে শুরু করে। অল্প সময়ের মধ্যেই অভিযোগের সংখ্যা কয়েক গুণ বেড়ে যায়।ফেসবুকবিষয়ক একটি অনানুষ্ঠানিক রেডিট কমিউনিটিতেও একাধিক ব্যবহারকারী একই সমস্যার কথা জানিয়েছেন। কারও পর্দায় অ্যাকাউন্ট সাময়িকভাবে পাওয়া যাচ্ছে না এবং সাইটের সমস্যার কারণে এমনটি হচ্ছে—এ ধরনের বার্তা দেখা গেছে।প্রাথমিকভাবে ডেস্কটপ বা ওয়েব সংস্করণেই সমস্যাটি বেশি দেখা যাচ্ছে। তবে বিভ্রাটে ঠিক কতজন ব্যবহারকারী বা কোন কোন অঞ্চল আক্রান্ত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।প্রতিবেদন লেখা পর্যন্ত বিভ্রাটের কারণ কিংবা সেবা সম্পূর্ণ স্বাভাবিক হওয়ার সময় সম্পর্কে মেটার আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

ফেসবুকের ডেস্কটপ ভার্সন বন্ধ