দুর্গাপূজার ছুটিতে বিদ্যুৎ পেতে প্রি-পেইড গ্রাহকদের ডেসকোর অনুরোধ
শারদীয় দুর্গাপূজার ছুটিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে প্রি-পেইড গ্রাহকদের মিটারে পর্যাপ্ত টাকা রিচার্জ করে রাখার অনুরোধ জানিয়েছে ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি পিএলসি (ডেসকো)। বিদ্যুৎ-সংক্রান্ত যেকোনো প্রয়োজনে যোগাযোগের জন্য দুটি হটলাইন নম্বরও জানিয়েছে প্রতিষ্ঠানটি।শনিবার (১৭ অক্টোবর) ডেসকোর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রাহকদের প্রতি এ আহ্বান জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ছুটির সময়ে বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে প্রি-পেইড গ্রাহকদের আগেই পর্যাপ্ত পরিমাণ টাকা রিচার্জ করে রাখতে হবে।এ ছাড়া বিদ্যুৎ-সংক্রান্ত যেকোনো প্রয়োজনে ডেসকোর ১৬১২০ অথবা ১৬৯৯৯ নম্বরে যোগাযোগ করতে গ্রাহকদের অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।