চট্টগ্রাম বন্দরে সংঘর্ষে লাইটার জাহাজডুবি
চট্টগ্রাম বন্দরের নৌপথে দুটি লাইটার জাহাজের সংঘর্ষে পাথরবোঝাই একটি জাহাজ ডুবে গেছে। তবে জাহাজে থাকা ১২ নাবিককেই জীবিত উদ্ধার করা হয়েছে।সোমবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে কর্ণফুলী নদীর মোহনায়, চট্টগ্রাম বন্দর চ্যানেলের ২ ও ৩ নম্বর বয়ার মধ্যবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।ডুবে যাওয়া জাহাজটির নাম এমভি বে হারবার-২। সংঘর্ষের পর জাহাজটি দ্রুত তলিয়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে কোস্ট গার্ড উদ্ধার অভিযান শুরু করে।কোস্ট গার্ডের এক কর্মকর্তা জানান, দুর্ঘটনার পর জাহাজটির ১২ নাবিক নিখোঁজ ছিলেন। পরে উদ্ধার অভিযানে আটজনকে জীবিত উদ্ধার করা হয়। বাকি চারজন স্রোতে ভেসে পারকি সমুদ্রসৈকত এলাকায় পৌঁছালে স্থানীয়দের সহায়তায় তাদেরও উদ্ধার করা হয়।[BANGVIEWS-POST:906]প্রাথমিকভাবে জানা গেছে, দুটি লাইটার জাহাজের মধ্যে সংঘর্ষের পর পাথরবোঝাই এমভি বে হারবার-২ ডুবে যায়। দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।
চট্টগ্রাম বন্দর চ্যানেলে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।