ঢাকা    বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ ২৬ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

১০ হাজার টাকা পর্যন্ত ঋণের সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক

হঠাৎ প্রয়োজনীয় খরচ মেটাতে গ্রাহকদের জন্য নতুন সুবিধা চালু করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। ‘জরুরি পেমেন্ট সেবা’ নামের এই ব্যবস্থার আওতায় ব্যাংকিং অ্যাপ ব্যবহারকারীরা সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত স্বল্পমেয়াদি ঋণ সুবিধা নিতে পারবেন।তবে এই অর্থ সরাসরি গ্রাহকের ব্যাংক হিসাবে জমা হবে না। বরং বিদ্যুৎ, গ্যাস, মোবাইল রিচার্জ, শিক্ষা প্রতিষ্ঠানের ফি, হাসপাতালের বিল, ডিপিএস কিস্তি কিংবা বিমার প্রিমিয়ামের মতো নির্ধারিত জরুরি পেমেন্ট পরিশোধে এই সুবিধা ব্যবহার করা যাবে।বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ব্যাংকগুলো তাদের নিজস্ব অ্যাপের মাধ্যমে এই সেবা চালু করবে। গ্রাহকের প্রয়োজন অনুযায়ী ৭ দিন, ১৫ দিন ও ৩০ দিনের জন্য এই ঋণ সুবিধা দেওয়া হবে।[BANGVIEWS-POST:5478]এই সুবিধার জন্য ব্যাংক কোনো সুদ নেবে না। তবে নির্ধারিত হারে সেবা মাশুল দিতে হবে। ঋণের পরিমাণ ও সময়সীমার ওপর ভিত্তি করে এই মাশুল নির্ধারণ করা হবে।বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত মাশুল অনুযায়ী, ৫০ টাকা থেকে ২৫০ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে ৭, ১৫ ও ৩০ দিনের জন্য সর্বোচ্চ মাশুল হবে যথাক্রমে ৩ টাকা, ৪ টাকা ও ৬ টাকা। আর ৭ হাজার ১ টাকা থেকে ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ নিলে ৭ দিনের জন্য ৩৫ টাকা, ১৫ দিনের জন্য ৭০ টাকা এবং ৩০ দিনের জন্য ১৩০ টাকা মাশুল দিতে হবে।সিটি ব্যাংকের ডিএমডি অরূপ হায়দার বলেন, এই সুবিধা চালু হলে গ্রাহকদের জরুরি সময়ে স্বল্পমেয়াদি অর্থের সংকট কাটাতে সহায়তা করবে। এর মাধ্যমে ডিজিটাল লেনদেনের ব্যবহার আরও বাড়বে এবং ক্যাশলেস অর্থনীতির পথে অগ্রগতি হবে।[BANGVIEWS-POST:5477]তিনি আরও বলেন, শুরুতে এই সুবিধার প্রভাব সীমিত মনে হলেও ভবিষ্যতে এটি ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে।বাংলাদেশে বর্তমানে বিভিন্ন ব্যাংকের মোবাইল অ্যাপ ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন। এর মধ্যে সিটি ব্যাংকের সিটিটাচ, ইসলামী ব্যাংকের সেলফিন, ডাচ-বাংলা ব্যাংকের নেক্সাসপে, সোনালী ব্যাংকের অ্যাপসহ অন্যান্য ব্যাংকিং অ্যাপ রয়েছে। বর্তমানে দেশে প্রায় আড়াই কোটি মানুষ ব্যাংকিং অ্যাপ ব্যবহার করেন। তবে সবাই স্বয়ংক্রিয়ভাবে ঋণের জন্য যোগ্য হবেন না। গ্রাহকের যোগ্যতা যাচাই করে ঋণ দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট ব্যাংক।

১০ হাজার টাকা পর্যন্ত ঋণের সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক