ঢাকা    শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ ২০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ডিজিএফআই পরিচয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩

রাজধানীর উত্তরায় গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের সদস্য পরিচয় দিয়ে এক ব্যক্তির কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ভুয়া পরিচয়পত্র, ওয়াকিটকি, হ্যান্ডকাফ, মোটরসাইকেল এবং নগদ ১ লাখ ৫৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. রাসেল মাহবুব ওরফে মাছুম (৪২), সোহেল মির্জা (৪১) ও মো. সজিব (৩৬)।পুলিশ জানিয়েছে, শুক্রবার (২ অক্টোবর) সকাল আনুমানিক ৮টার দিকে উত্তরা ৪ নম্বর সেক্টরের ৩ নম্বর রোডের একটি বাড়ির দশম তলার ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে উত্তরা পূর্ব থানা পুলিশ।পুলিশের ভাষ্য অনুযায়ী, কাইয়ুম শাহরিয়ার জাহেদী নামে এক ব্যক্তিকে তার নামে মামলা রয়েছে বলে ভয় দেখান অভিযুক্তরা। নিজেদের ডিজিএফআই সদস্য পরিচয় দিয়ে সেই মামলা নিষ্পত্তির কথা বলে তার কাছে ১০ লাখ টাকা দাবি করা হয়।ভয় পেয়ে কাইয়ুম শাহরিয়ার তাদের ১ লাখ ৫৯ হাজার টাকা দেন। পরে তিনজনের কর্মকাণ্ড নিয়ে সন্দেহ হলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তা চান তিনি।ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একজনের কাছে ডিজিএফআইয়ের একটি পরিচয়পত্র পায়। পরিচয়পত্রটি সন্দেহজনক মনে হওয়ায় তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে তারা ভুয়া ডিজিএফআই সদস্য পরিচয়ে চাঁদাবাজির কথা স্বীকার করেন।পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার তিনজনের কাছ থেকে ডিজিএফআইয়ের একটি ভুয়া পরিচয়পত্র, একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল, নগদ ১ লাখ ৫৯ হাজার টাকা, একটি ওয়াকিটকি ও এক জোড়া হ্যান্ডকাফ উদ্ধার করা হয়েছে।এ ঘটনায় উত্তরা পূর্ব থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।

ডিজিএফআই পরিচয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩