বড় পর্দায় ফিরছে ‘ট্রান্সফরমার্স’, সঙ্গে থাকছেন স্পিলবার্গ
দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে ‘ট্রান্সফরমার্স’ ফ্র্যাঞ্চাইজি। নতুন সিনেমার কাজ এগিয়ে নিচ্ছে প্যারামাউন্ট। এতে নির্বাহী প্রযোজক হিসেবে ফিরছেন স্টিভেন স্পিলবার্গ, আর পরিচালনার জন্য মাইকেল বের সঙ্গে আলোচনা চলছে।TheWrap-এর প্রতিবেদন অনুযায়ী, নতুন সিনেমাটি আপাতত ‘ট্রান্সফরমার্স ৮’ হিসেবে পরিচিত। ফ্র্যাঞ্চাইজিটির সৃজনশীল দিক তদারক করবেন স্পিলবার্গ। দীর্ঘদিনের প্রযোজক লরেঞ্জো ডি বোনাভেনচুরাও প্রকল্পটির সঙ্গে যুক্ত থাকছেন।মাইকেল বের সঙ্গে চুক্তি চূড়ান্ত হলে তিনি আবারও ‘ট্রান্সফরমার্স’ সিনেমার পরিচালকের আসনে ফিরবেন। সর্বশেষ ২০১৭ সালে মুক্তি পাওয়া ‘ট্রান্সফরমার্স: দ্য লাস্ট নাইট’ পরিচালনা করেছিলেন তিনি।নতুন সিনেমার চিত্রনাট্য লিখেছেন জেসন ফুকস। এর মূল গল্পের বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি। তবে কাহিনি আধুনিক সময়ের প্রেক্ষাপটে নির্মিত হবে বলে জানা গেছে।এর আগে ২০২৩ সালে মুক্তি পায় ফ্র্যাঞ্চাইজিটির ‘ট্রান্সফরমার্স: রাইজ অব দ্য বিস্টস’। নতুন সিনেমাটি দীর্ঘদিন ধরে চলা হাসব্রোর ‘ট্রান্সফরমার্স’ ফ্র্যাঞ্চাইজির পরবর্তী কিস্তি হিসেবে তৈরি হচ্ছে।নতুন সিনেমায় স্পিলবার্গের প্রত্যাবর্তন এবং মাইকেল বের সম্ভাব্য ফিরে আসার মধ্য দিয়ে ‘ট্রান্সফরমার্স’কে আবারও বড় পরিসরে সামনে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।