ঢাকা    মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ ২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত ফারিয়া, কারণ কী?

নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর একটি মামলা অবলম্বনে নির্মিত সিনেমা ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়িয়েছেন নুসরাত ফারিয়া। সিনেমাটি পরিচালনা করছেন রায়হান খান।কোর্টরুম ড্রামা ঘরানার এই সিনেমায় ব্যারিস্টারের চরিত্রে অভিনয়ের জন্য গত বছর নুসরাত ফারিয়াকে যুক্ত করা হয়েছিল। তবে অভ্যন্তরীণ কিছু জটিলতার কারণে তিনি আর সিনেমাটিতে কাজ করছেন না বলে জানিয়েছেন।গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে নুসরাত ফারিয়া বলেন, সিনেমাটির অভ্যন্তরীণ সমস্যার কারণেই তিনি প্রকল্পটি থেকে সরে দাঁড়িয়েছেন। তবে সমস্যার বিস্তারিত কারণ তিনি জানাননি।এদিকে ‘লজ্জা’ নামে নতুন একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন নুসরাত ফারিয়া। এতে তাঁর সহশিল্পী হিসেবে থাকবেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। দুই অভিনেত্রীকে একই সিনেমায় দেখার খবর প্রকাশের পর চলচ্চিত্রটি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।উপস্থাপনা দিয়ে ক্যারিয়ার শুরু করা নুসরাত ফারিয়া পরে মডেলিং ও অভিনয়ে পরিচিতি পান। ‘আশিকী’, ‘হিরো ৪২০’, ‘বাদশা: দ্য ডন’, ‘বস ২’, ‘পটাকা’ ও ‘শাহেনশাহ’সহ বিভিন্ন সিনেমায় অভিনয় করেছেন তিনি। বাংলাদেশ ছাড়াও কলকাতার চলচ্চিত্রে কাজ করেছেন এই অভিনেত্রী।

‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত ফারিয়া, কারণ কী?