ঢাকা    শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ ২৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মিরপুরে কলেজের দেয়ালধসে নিহত ২

রাজধানীর মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের বাউন্ডারি দেয়াল ধসে দুই জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন এক নারী।মঙ্গলবার দুপুরে কলেজটির সীমানা দেয়াল ধসে পড়লে হতাহতের ঘটনা ঘটে। মিরপুর থানার উপপরিদর্শক মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ জানায়, ঘটনাস্থলেই এক নারীর মৃত্যু হয়। পরে তার মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।এ ছাড়া গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর আনুমানিক ৩৫ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়। তার পরিচয়ও শনাক্ত করা যায়নি। নিহত ব্যক্তির পরনে পুরোনো লুঙ্গি ও লাল চেক শার্ট ছিল।[BANGVIEWS-POST:2679]দেয়ালধসে রাজিয়া বেগম নামে ৫৫ বছর বয়সী এক নারী আহত হয়েছেন। তিনি পায়ে আঘাত পেয়েছেন এবং বর্তমানে চিকিৎসাধীন।আহত নারীর ভাই দেলোয়ার হোসেন জানান, রাজিয়া মিরপুরের সেনপাড়া পর্বতা এলাকায় থাকেন। ঘটনার সময় তিনি টিসিবির পণ্য কিনতে ওই পথ দিয়ে যাচ্ছিলেন।পুলিশ জানিয়েছে, কলেজের বাউন্ডারি দেয়ালের পাশে টিসিবির পণ্য সংগ্রহের জন্য কার্ডধারীরা নিয়মিত লাইনে দাঁড়াতেন। ঘটনার সময়ও সেখানে লোকজন অপেক্ষা করছিলেন। দেয়ালটি কী কারণে ধসে পড়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

মিরপুরে কলেজের দেয়ালধসে নিহত ২