বাসাবোর ঝুট তুলার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট
রাজধানীর বাসাবো এলাকায় একটি ঝুট তুলার টিনশেড গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রোববার (৩০ আগস্ট) ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এ তথ্য নিশ্চিত করেন।[BANGVIEWS-POST:4753]তিনি জানান, বেলা ১১টা ৫৮ মিনিটে বাসাবোর একটি ঝুট তুলার টিনশেড গোডাউনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে বেলা ১২টা ২৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা জানা যায়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে, এ ঘটনায় কোনো হতাহতের তথ্যও পাওয়া যায়নি।