ঢাকা    শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ ১৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী

দেশে চলমান লোডশেডিং পরিস্থিতি বুধবার (১২ আগস্ট) সন্ধ্যা থেকে কিছুটা উন্নতি হতে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বঙ্গোপসাগর উত্তাল থাকায় একটি ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ এবং অন্য একটি টার্মিনাল পুরো সক্ষমতায় চালু না থাকায় বিদ্যুৎ উৎপাদনে প্রভাব পড়েছে বলে জানান তিনি।বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, উত্তাল সমুদ্রের কারণে সামিটের ভাসমান এলএনজি টার্মিনাল থেকে বর্তমানে গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না। অন্য টার্মিনালটিও দুর্ঘটনার কারণে সীমিত সক্ষমতায় চলছে। ফলে দেশে গ্যাসের ঘাটতি তৈরি হয়েছে এবং বিদ্যুৎ উৎপাদন কমে লোডশেডিং বেড়েছে।অনিন্দ্য ইসলাম অমিত বলেন, প্রাকৃতিক দুর্যোগ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তবে বিকল্প ব্যবস্থায় সংকট মোকাবিলায় সরকার কাজ করছে। তার আশা, সন্ধ্যা নাগাদ বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হবে এবং লোডশেডিং কমে আসবে। তবে জ্বালানি সংকট পুরোপুরি কবে কাটবে, সে বিষয়ে নির্দিষ্ট সময় জানানো সম্ভব নয়।[BANGVIEWS-POST:3624]সংকট সামাল দিতে মালয়েশিয়া থেকে আইএসও ট্যাংকের মাধ্যমে এলএনজি আনার প্রক্রিয়া চলছে বলেও জানান প্রতিমন্ত্রী। পাশাপাশি বিশেষজ্ঞ ও ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে বিকল্প জ্বালানি সরবরাহের পথ খোঁজা হচ্ছে।দেশীয় গ্যাস উৎপাদন দ্রুত বাড়ানো সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, সরকার দীর্ঘমেয়াদি সমাধানের দিকে এগোচ্ছে। একই সঙ্গে বর্তমান পরিস্থিতির জন্য বিগত সরকারের বিদ্যুৎ ও জ্বালানি খাতের নীতিকে দায়ী করেন তিনি। গ্রীষ্মের মধ্যে সংকট দেখা দেওয়ায় মানুষের দুর্ভোগ বেড়েছে স্বীকার করে প্রতিমন্ত্রী দুঃখ প্রকাশ করেন। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী