জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ক্যানসার
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রোস্টেট ক্যানসার শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন তার ছেলে হান্টার বাইডেন।বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে হান্টার বাইডেন জানান, তার বাবার ক্যানসার হাড়সহ শরীরের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে। এর কারণে তিনি শারীরিকভাবে অনেক কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন।শনিবার (৮ আগস্ট) দেওয়া সাক্ষাৎকারে হান্টার বাইডেন বলেন, বাবার বর্তমান পরিস্থিতি দেখা তার জন্য অত্যন্ত কঠিন ও বেদনাদায়ক। তিনি জানান, জো বাইডেন নিজের শারীরিক কষ্টের কথা খুব বেশি প্রকাশ করেন না, তবে পরিস্থিতি সহজ নয়।[BANGVIEWS-POST:3384]হান্টার আরও বলেন, ক্যানসার ছড়িয়ে পড়ায় তার বাবা দুর্বল হয়ে পড়েছেন। তবে দেশের প্রতি দায়িত্ববোধ ও মানুষের প্রতি বিশ্বাস থেকে তিনি এখনো সক্রিয় থাকার চেষ্টা করছেন।জো বাইডেন ২০২৫ সালের মে মাসে আগ্রাসী ধরনের প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হন। এরপর তিনি হরমোন থেরাপি ও রেডিয়েশন থেরাপির মাধ্যমে চিকিৎসা গ্রহণ করেন।সাক্ষাৎকারে হান্টার বাইডেন তার বাবার দেওয়া বিশেষ ক্ষমার বিষয়েও কথা বলেন। তিনি জানান, ওই সিদ্ধান্তের জন্য তিনি বাবার প্রতি কৃতজ্ঞ।২০২৪ সালের ডিসেম্বরে জো বাইডেন তার ছেলে হান্টার বাইডেনকে বিশেষ ক্ষমা প্রদান করেন। এর ফলে তার বিরুদ্ধে চলমান ফেডারেল আগ্নেয়াস্ত্র ও কর সংক্রান্ত মামলার সাজা কার্যকর হওয়ার পথ বন্ধ হয়।সূত্র: বিবিসি