ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ ৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

‘জুলাই অন্যায়ের বিরুদ্ধে জাতির ঐক্যের প্রতীক’: ড. মুহাম্মদ ইউনূস

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান গণমানুষের অধিকার, ন্যায়বিচার এবং গণতান্ত্রিক আকাঙ্ক্ষার এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই মাস জাতিকে অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার শক্তির কথা স্মরণ করিয়ে দেয়।বুধবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।বিবৃতিতে ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে আন্দোলনে আহত, দৃষ্টিশক্তি হারানো এবং স্থায়ীভাবে আহত হওয়া ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।[BANGVIEWS-POST:3158]তিনি বলেন, ‘গণমানুষের অধিকার, ন্যায়বিচার এবং গণতান্ত্রিক আকাঙ্ক্ষার গুরুত্বপূর্ণ অধ্যায়ের সাক্ষী জুলাই। আমাদের স্মৃতিতে জুলাই দীর্ঘ, ৩৬ দিনের মাস। জুলাই আমাদের আবারও স্মরণ করিয়ে দেয়, কী অসাধারণ শক্তি নিয়ে এ জাতি অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছিল।’ড. ইউনূস বলেন, জুলাই কোনো নির্দিষ্ট শ্রেণি বা গোষ্ঠীর আন্দোলন ছিল না। স্কুল, কলেজ, মাদ্রাসা, পাবলিক, প্রাইভেট ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, সাংবাদিক, আলোকচিত্রী, রাজনীতিবিদ, নাগরিক সমাজের প্রতিনিধি, লেখক, শিল্পী ও সাংস্কৃতিক কর্মীসহ সর্বস্তরের মানুষ এতে অংশ নিয়েছিলেন।তিনি আরও বলেন, রিকশাচালক, শ্রমজীবীসহ বিভিন্ন পেশার মানুষ নিজ নিজ অবস্থান থেকে আন্দোলনে সম্পৃক্ত ছিলেন। ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে চিকিৎসকেরা আহতদের সেবা দিয়েছেন এবং বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরাও আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন।[BANGVIEWS-POST:3157]বিবৃতিতে জুলাই আন্দোলনে নারীদের সাহসিকতার ভূয়সী প্রশংসা করেন ড. ইউনূস। তিনি বলেন, নারীদের এই সাহসিকতা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। একই সঙ্গে শিক্ষার্থীদের নেতৃত্বও আগামী দিনের তরুণদের পথ দেখাবে।জুলাই গণঅভ্যুত্থান থেকে পাওয়া শিক্ষার কথা তুলে ধরে তিনি বলেন, দেশের সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ হলে সবচেয়ে কঠিন ও দুর্ভেদ্য কাঠামোকেও পরিবর্তন করা সম্ভব। গণতান্ত্রিক, অর্থনৈতিক ও সামাজিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানান তিনি।

‘জুলাই অন্যায়ের বিরুদ্ধে জাতির ঐক্যের প্রতীক’: ড. মুহাম্মদ ইউনূস