ঢাকা    মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ ২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ঢাবিতে জুলাই-গ্রাফিতি সংরক্ষণ কার্যক্রম শুরু আজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দেয়ালে আঁকা জুলাই-গ্রাফিতি সংরক্ষণে পুনরায় রংকরণ ও পুনর্লিখন কার্যক্রম শুরু হচ্ছে আজ শনিবার, ১ আগস্ট।সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম তার বাসভবনের প্রধান ফটকে আয়োজিত অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করবেন।অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, চারুকলা অনুষদের ডিন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং আরবরি কালচার সেন্টারের পরিচালক উপস্থিত থাকবেন।শুক্রবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।[BANGVIEWS-POST:2876]বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই-গ্রাফিতির মূল বৈশিষ্ট্য, চেতনা ও তাৎপর্য অক্ষুণ্ন রেখে ১ থেকে ৩ আগস্ট পর্যন্ত এ কার্যক্রম চলবে। উপাচার্য ভবন থেকে রোকেয়া হল পর্যন্ত বিভিন্ন দেয়ালে থাকা গ্রাফিতিগুলো নতুন করে রং করা ও প্রয়োজন অনুযায়ী পুনর্লিখন করা হবে।এ কর্মসূচিতে অংশ নিতে নিবন্ধিত শিক্ষার্থী ও শিল্পীদের আজ সকাল ৯টার মধ্যে চারুকলা অনুষদের জয়নুল গ্যালারির সামনে উপস্থিত থাকতে বলা হয়েছে।জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবেই গ্রাফিতি সংরক্ষণের এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ঢাবিতে জুলাই-গ্রাফিতি সংরক্ষণ কার্যক্রম শুরু আজ