ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ ২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সাইফউদ্দিনের শিকারে ফিরলেন সিকান্দার রাজা, চাপে জিম্বাবুয়ে

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের চাপে ফেলেছে বাংলাদেশ। মোহাম্মদ সাইফউদ্দিনের বলে আউট হয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা।রাজা ফিরে যাওয়ার মধ্য দিয়ে ১১৬ রানে চতুর্থ উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে।বুধবার বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে জিম্বাবুয়েকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। দিনের ম্যাচে শুরুতেই বোলিংয়ের সুবিধা কাজে লাগানোর লক্ষ্য ছিল টাইগারদের।ম্যাচের শুরুতে আক্রমণাত্মক ব্যাটিং করে জিম্বাবুয়ে। একপর্যায়ে এক উইকেটে তাদের সংগ্রহ দাঁড়ায় ৭৫ রান। তবে এরপর দ্রুত তিন উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে স্বাগতিকরা।[BANGVIEWS-POST:1860]এর আগে দুই দলের সর্বশেষ সিরিজে খুব একটা ভালো সময় কাটেনি বাংলাদেশের। একমাত্র টেস্টে বড় ব্যবধানে হারের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজও হাতছাড়া করে টাইগাররা।ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ১৪১ রানে অলআউট করলেও বাংলাদেশ জয় পায়নি। এরপর দ্বিতীয় ওয়ানডেতে ২৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৩ রানে হেরে যায় দল।তবে সিরিজের শেষ ওয়ানডেতে জিম্বাবুয়েকে ১৯৯ রানে অলআউট করে ৭ উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ। টেস্ট ও ওয়ানডে সিরিজ হারার পর এবার টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। তিন ম্যাচের এই সিরিজে জয় দিয়ে সফর শেষ করতে চায় টাইগাররা।

সাইফউদ্দিনের শিকারে ফিরলেন সিকান্দার রাজা, চাপে জিম্বাবুয়ে