অন্যের অধিকারকে সম্মান করলেই নিজের অধিকার প্রতিষ্ঠিত হবে: সমাজকল্যাণমন্ত্রী
মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, প্রত্যেকের অধিকার নিশ্চিত করতে হলে আগে অন্যের অধিকারকে সম্মান করতে হবে। পারস্পরিক শ্রদ্ধা ও মর্যাদার পরিবেশ তৈরি হলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।সোমবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের কার্নিভাল হলে বাংলাদেশ একাডেমি অব অফথালমোলজির বার্ষিক সায়েন্টিফিক সম্মেলন ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।মন্ত্রী বলেন, চিকিৎসকদের আধুনিক প্রযুক্তি ও বৈশ্বিক চিকিৎসা ব্যবস্থার সঙ্গে নিজেদের যুক্ত করতে হবে। নতুন প্রযুক্তির কার্যকর প্রয়োগের মাধ্যমে দেশের চক্ষু চিকিৎসা খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করা সম্ভব।[BANGVIEWS-POST:5325]তিনি বলেন, দেশে চক্ষু চিকিৎসার মান উন্নত করা গেলে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রবণতা অনেকাংশে কমানো সম্ভব হবে।জাহিদ হোসেন আরও বলেন, আগামী ৫০ বছরের চাহিদা বিবেচনায় নিয়ে একটি দীর্ঘমেয়াদি ও বাস্তবসম্মত কর্মপরিকল্পনা তৈরি করা হলে সরকার প্রয়োজনীয় সহযোগিতা দেবে। একই সঙ্গে জাতীয় নীতি প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণে চিকিৎসকদের গঠনমূলক পরামর্শ দেওয়ার আহ্বান জানান তিনি।মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছেন, যেখানে কেউ পিছিয়ে থাকবে না। চক্ষু রোগীদের সঠিক চিকিৎসার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা গেলে এই লক্ষ্য বাস্তবায়ন আরও সহজ হবে।তিনি মরণোত্তর চক্ষু ও অঙ্গদানের মতো মানবিক উদ্যোগ সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চিকিৎসকদের ভূমিকা রাখার আহ্বান জানান।[BANGVIEWS-POST:5324]অনুষ্ঠানে বিশেষজ্ঞ চিকিৎসকরা জানান, দেশে প্রায় ৫ শতাংশ শিশু জন্মের সময় বিভিন্ন ধরনের চক্ষু সমস্যায় আক্রান্ত হয়। এর অনেকগুলোই সঠিক সময়ে চিকিৎসার মাধ্যমে প্রতিরোধ করা সম্ভব।তারা স্বাস্থ্য খাতে জিডিপির ১ দশমিক ০২ শতাংশ বরাদ্দ দেওয়ার জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতে এই বরাদ্দ আরও বাড়ানোর প্রত্যাশা ব্যক্ত করেন।দিনব্যাপী আয়োজিত এই সম্মেলনে দেশ-বিদেশের ৩৬ জন বিশেষজ্ঞ চিকিৎসক তাদের গবেষণাপত্র উপস্থাপন করবেন।
অনুষ্ঠানে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের সভাপতি অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর, অফথালমোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের সভাপতি ডা. মোহাম্মদ তৌহিদুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জিন্নু রাইন (নিউটন)সহ দেশের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক ও স্বাস্থ্য খাতের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।