রাব্বি হত্যা: হাসিনা-জয়সহ ১২৫ জনের বিরুদ্ধে মামলা
জুলাই আন্দোলনের সময় রাজধানীর খিলগাঁও এলাকায় বিএনপি কর্মী জাহিদ হোসেন রাব্বি নিহতের ঘটনায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ১২৫ জনকে আসামি করে ঢাকার আদালতে মামলা করা হয়েছে। মঙ্গলবার নিহত রাব্বির মামা এবং খিলগাঁও থানার ঝিলপাড় ইউনিট যুবদলের সদস্য নাঈম কলিমুল্লাহ সরকার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকির আদালতে মামলার আবেদন করেন।বুধবার আদালতের বেঞ্চ সহকারী মো. রিপন মিয়া জানান, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন। আগামী ২ নভেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা, সাবেক সচিব, আইনশৃঙ্খলা বাহিনীর সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কয়েকজন আইনজীবী।আসামিদের তালিকায় সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, তারিক আহমেদ সিদ্দিকী, আনিসুল হক, হাছান মাহমুদ, আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, হাসানুল হক ইনু, রাশেদ খান মেননসহ আরও অনেকে রয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সাবেক কর্মকর্তাদের মধ্যে এ কে এম শহীদুল হক, বেনজীর আহমেদ, জাবেদ পাটোয়ারী, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, জিয়াউল আহসান, আছাদুজ্জামান মিয়া, হাবিবুর রহমান, হারুন-অর-রশীদ এবং মনিরুল ইসলামের নামও মামলায় রয়েছে। মামলার অভিযোগে বলা হয়েছে, রাব্বি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পেশায় তিনি ফটোগ্রাফার ও গ্রাফিক্স ডিজাইনার ছিলেন এবং জুলাই আন্দোলনের কর্মসূচিতে নিয়মিত অংশ নিতেন।অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট দুপুরে খিলগাঁওয়ের তালতলা এলাকায় আন্দোলনে অংশ নেওয়ার সময় রাব্বি গুলিবিদ্ধ হন। পরে তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা ক