ঢাকা    রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জাসদ কার্যালয় থেকে আটক ২৪৯ জনকে ছেড়ে দিল পুলিশ

রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয় থেকে আটক ২৭৮ জনের মধ্যে ২৪৯ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ। বাকি ২৯ জনের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে।রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের সহকারী কমিশনার (এসি) সাকিবুল আলম ভূঁইয়া এ তথ্য জানান।তিনি বলেন, ‘আমরা জাসদের নেতাদের কাছ থেকে কাগজপত্র (নেতা-কর্মীদের তালিকা) নিয়েছি। সেসব দেখে যাচাই-বাছাই করে পরিচয় শনাক্ত হওয়ায় ২৪৯ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশের হেফাজতে আরো ২৯ জন আছেন। তাদেরও পরিচয় যাচাই-বাছাই চলছে। পরিচয় শনাক্ত হলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’পুলিশ জানিয়েছে, যাদের পরিচয় নিশ্চিত হয়েছে, যাচাই-বাছাই শেষে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। হেফাজতে থাকা বাকি ২৯ জনের পরিচয় ও অন্যান্য তথ্য যাচাইয়ের কাজ চলছে। যাচাই শেষে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি বলেও জানিয়েছেন ডিএমপির এই কর্মকর্তা।এর আগে শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে গুলিস্তানে জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে সাংবাদিক নেতাসহ দলটির নেতা-কর্মীদের আটক করে থানায় নেওয়া হয়।পরদিন যাচাই-বাছাই শেষে আটকদের অধিকাংশকে ছেড়ে দেওয়া হলো। তবে বাকি ২৯ জন এখনো পুলিশের হেফাজতে রয়েছেন।

জাসদ কার্যালয় থেকে আটক ২৪৯ জনকে ছেড়ে দিল পুলিশ