ঢাকা    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ ১৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

শিগগিরই মাছচাষিরা ‘কৃষি কার্ড’-এর আওতায় আসবেন: প্রধানমন্ত্রী

মাছচাষিদের খুব শিগগিরই ‘কৃষি কার্ড’-এর আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, মৎস্য খাতের সঙ্গে যুক্ত মানুষের সুবিধা নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।রোববার (১৬ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জের কটিয়াদিতে ‘জাতীয় মৎস্য পক্ষ’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন।‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে মৎস্য খাতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে ‘জাতীয় মৎস্য পদক’ তুলে দেন প্রধানমন্ত্রী।অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে মিঠাপানির মাছ উৎপাদনের সম্ভাবনা অনেক বেশি। বর্তমানে দেশের প্রায় ২ কোটি মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মৎস্য খাতের ওপর নির্ভরশীল। এর মধ্যে প্রায় ১৬ লাখ নারী রয়েছেন।[BANGVIEWS-POST:3818]তিনি বলেন, পরিকল্পিতভাবে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া গেলে মৎস্য খাতে আরও ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি করা সম্ভব। এ খাত দেশের অর্থনীতি ও মানুষের জীবিকায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।প্রধানমন্ত্রী আরও বলেন, চিংড়িসহ বিভিন্ন প্রজাতির মাছ প্রক্রিয়াজাত করে বিদেশে রপ্তানির মাধ্যমে বাংলাদেশ প্রতিবছর উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করছে। মৎস্য সম্পদের উৎপাদন ও বিস্তার আরও বাড়াতে দেশের বিভিন্ন জলাশয়ে পর্যায়ক্রমে মাছের পোনা অবমুক্ত করার পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।জেলেদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। তিনি জানান, জেলেদের পরিচয়পত্র প্রদান ও নিবন্ধনের কার্যক্রম চলমান রয়েছে। এর মাধ্যমে মৎস্যজীবীদের সরকারি বিভিন্ন সুবিধার আওতায় আনার সুযোগ আরও বাড়বে।মৎস্য খাতকে আরও সমৃদ্ধ ও কর্মসংস্থানমুখী করতে সরকারের বিভিন্ন উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানান প্রধানমন্ত্রী।

শিগগিরই মাছচাষিরা ‘কৃষি কার্ড’-এর আওতায় আসবেন: প্রধানমন্ত্রী