মাদ্রাসা শিক্ষকদের পে স্কেলে বেতন নিয়ে বড় সুখবর
জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী এমপিওভুক্ত বেসরকারি মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধে অতিরিক্ত ১ হাজার ৯৩৩ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ চেয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এই অর্থ বরাদ্দের ব্যবস্থা নিতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছে।গত ১১ নভেম্বর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মুহাম্মদ শাহাদাত হোসাইন স্বাক্ষরিত এক চিঠিতে অতিরিক্ত বরাদ্দের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।নতুন বেতন কাঠামোয় প্রয়োজন প্রায় ৯ হাজার ৭১৭ কোটি টাকাঅধিদপ্তরের হিসাব অনুযায়ী, জাতীয় বেতন স্কেল ২০২৬ বাস্তবায়ন করা হলে এমপিওভুক্ত বেসরকারি মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতন ও ভাতা বাবদ ২০২৬-২৭ অর্থবছরে মোট ৯ হাজার ৭১৬ কোটি ৫৬ লাখ ১১ হাজার টাকা প্রয়োজন হবে।অথচ একই অর্থবছরের পরিচালন বাজেটে বেসরকারি মাদ্রাসা প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ রয়েছে ৭ হাজার ৭৮৩ কোটি ৬ লাখ ১১ হাজার টাকা।ফলে নতুন বেতন স্কেল বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থের তুলনায় ঘাটতি রয়েছে ১ হাজার ৯৩৩ কোটি ৫০ লাখ টাকা।এই ঘাটতি পূরণ করতেই অতিরিক্ত অর্থ বরাদ্দ চেয়েছে অধিদপ্তর।বর্তমানে ২০১৫ সালের বেতন স্কেলে বেতন পাচ্ছেন শিক্ষকরাবেসরকারি মাদ্রাসার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা বর্তমানে জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বেতন-ভাতা পাচ্ছেন।নতুন জাতীয় বেতন স্কেল ২০২৬ কার্যকর হলে তাঁদের বর্ধিত বেতন ও অন্যান্য ভাতা পরিশোধে অতিরিক্ত অর্থের প্রয়োজন হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।তবে নতুন বেতন কাঠামোর আওতায় কোন গ্রেডের শিক্ষক-কর্মচারী কত টাকা বেতন পাবেন, সে বিষয়ে চিঠিতে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।নিয়োগ ও পদোন্নতির কারণেও বাড়ছে অর্থের প্রয়োজনচিঠিতে মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের নিয়োগ, এমপিওভুক্তি ও অন্যান্য আর্থিক সুবিধার বিষয়টিও তুলে ধরা হয়েছে।অধিদপ্তর জানিয়েছে, বেসরকারি মাদ্রাসায় অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার, সহকারী সুপার এবং ইবতেদায়ি প্রধান নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে।একই সঙ্গে নতুন শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তি, বিদ্যমান শিক্ষকদের পদোন্নতি, উচ্চতর বেতন স্কেল, বিএড স্কেল এবং বকেয়া পাওনা পরিশোধের কার্যক্রমও চলছে।এসব কার্যক্রমের কারণে নিয়মিত বেতন-ভাতার পাশাপাশি অতিরিক্ত আর্থিক চাহিদা তৈরি হচ্ছে।এ অবস্থায় ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের বিশেষ কার্যক্রম ‘বেসরকারি মাদ্রাসাসমূহের জন্য মঞ্জুরী’ খাতে আরও ১ হাজার ৯৩৩ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দের অনুরোধ জানানো হয়েছে।তবে অধিদপ্তরের চাওয়া অতিরিক্ত অর্থ অনুমোদন করা হয়েছে কি না, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।