হকি ফেডারেশনের কমিটি ভেঙে নতুন দায়িত্বে যারা
বাংলাদেশ হকি ফেডারেশনের বিদ্যমান অ্যাডহক কমিটি বাতিল করে নতুন অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। নতুন কমিটির সভাপতি করা হয়েছে পদাধিকার বলে বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনকে। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন টি স্পোর্টসের প্রধান নির্বাহী ইশতিয়াক সাদেক।শনিবার জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক দৌলতুজ্জামান খাঁনের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ হকি ফেডারেশনের গঠনতন্ত্র অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করতে না পারায় আগের অ্যাডহক কমিটি বাতিল করা হয়েছে।জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ (সংশোধিত ২০২৬)-এর ২১ ধারা অনুযায়ী আগের কমিটি বিলুপ্ত করে একই আইনের আওতায় নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।[BANGVIEWS-POST:2027]নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক জাতীয় হকি খেলোয়াড় সাজেদ এ আদেল, উষা ক্রীড়া চক্রের শাহীন মাহমুদ, গ্রুপ ক্যাপ্টেন (অব.) মোহাম্মদ আলমগীর, এলিট পেইন্টের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আহমেদ এবং বাংলাদেশ বিমানবাহিনীর এয়ার কমোডর রাফিউল হক।এনএসসির নির্দেশনা অনুযায়ী, নতুন অ্যাডহক কমিটিকে দায়িত্ব গ্রহণের তিন মাসের মধ্যে বাংলাদেশ হকি ফেডারেশনের নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করতে হবে।জাতীয় ক্রীড়া পরিষদের অনুমোদনের পর আদেশ জারির দিন থেকেই নতুন কমিটির কার্যক্রম শুরু হয়েছে।নতুন অ্যাডহক কমিটির প্রধান দায়িত্বপ্রাপ্তরা:সভাপতি: এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনসহ-সভাপতি:
সাজেদ এ আদেল
শাহীন মাহমুদ
গ্রুপ ক্যাপ্টেন (অব.) মোহাম্মদ আলমগীর
সেলিম আহমেদ
এয়ার কমোডর রাফিউল হকসাধারণ সম্পাদক: ইশতিয়াক সাদেকযুগ্ম সম্পাদক:
আরিফুল হক প্রিন্স
সরাফত মিয়াকোষাধ্যক্ষ:
মিজানুর রহমান ডন
কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন জাতীয় দলের সাবেক খেলোয়াড়, সংগঠক ও ক্রীড়া সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তিত্ব।