বিপদ সতর্কতা জারির কিছুক্ষণের মধ্যেই প্রত্যাহার সৌদি আরবের
সৌদি আরবের জাজান অঞ্চল ও ইয়ানবু গভর্নরেটে সম্ভাব্য বিপদের সতর্কতা জারির কিছুক্ষণের মধ্যেই তা প্রত্যাহার করেছে দেশটির সিভিল ডিফেন্স অধিদপ্তর।শনিবার (২৫ জুলাই) ভোরে জাতীয় জরুরি আগাম সতর্কীকরণ প্ল্যাটফর্মের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করা হয়। পরে পৃথক বার্তায় কর্তৃপক্ষ জানায়, উভয় এলাকার ঝুঁকি কেটে গেছে।সিভিল ডিফেন্স বাসিন্দাদের সরকারি নির্দেশনা অনুসরণ অব্যাহত রাখা এবং ঘটনাস্থলে ভিড় কিংবা ছবি তোলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।তবে কী ধরনের হুমকি বা ঘটনার আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত জানায়নি সৌদি কর্তৃপক্ষ। ফলে সতর্কতার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।ইয়েমেনের হুতি গোষ্ঠীর সঙ্গে সৌদি আরবের নতুন করে উত্তেজনা বৃদ্ধির মধ্যেই এই সতর্কতা জারি করা হয়। তবে এর সঙ্গে হুতিদের তৎপরতার কোনো সরাসরি সম্পর্ক রয়েছে কি না, সৌদি কর্তৃপক্ষ তা নিশ্চিত করেনি।এর আগে হুতিরা সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করে। গোষ্ঠীটি জানিয়েছে, বাব আল-মান্দেব প্রণালি পুরোপুরি বন্ধ নয়; তাদের অবরোধ কেবল সৌদি আরব ও দেশটির সঙ্গে সংশ্লিষ্ট জাহাজকে লক্ষ্য করে।সূত্র: রয়টার্স