ঢাকা    বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জাইকা প্রেসিডেন্টের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর বৈঠক

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকা বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী। দেশের অবকাঠামো উন্নয়ন, স্থানীয় সরকার ব্যবস্থা, নিরাপদ পানি সরবরাহ এবং জনসেবামূলক বিভিন্ন খাতে সংস্থাটির ভূমিকা উল্লেখযোগ্য।রোববার সচিবালয়ে জাইকার প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।[BANGVIEWS-POST:1215]বৈঠকে বাংলাদেশ ও জাইকার চলমান উন্নয়ন কার্যক্রম এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বিশেষ করে বর্জ্য ব্যবস্থাপনা, পানি ব্যবস্থাপনা, স্থানীয় সরকার খাতের সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই নগর উন্নয়ন বিষয়ে উভয় পক্ষ মতবিনিময় করেন।স্থানীয় সরকার মন্ত্রী বলেন, সরকার স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও আধুনিক, কার্যকর ও জনবান্ধব করতে কাজ করছে। এ ক্ষেত্রে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের অভিজ্ঞতা, কারিগরি সহায়তা ও বিনিয়োগ দেশের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে বাংলাদেশ ও জাইকার মধ্যকার সহযোগিতার সম্পর্ক আরও জোরদার হবে। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে জাইকার দীর্ঘ অভিজ্ঞতা স্থানীয় সরকার খাতসহ বিভিন্ন ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করবে বলেও মন্তব্য করেন তিনি।[BANGVIEWS-POST:1214]সাক্ষাৎকালে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক মো. মাহমুদুল হাসান, এনডিসি এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সংশ্লিষ্টদের মতে, এ বৈঠক বাংলাদেশ ও জাইকার দীর্ঘদিনের উন্নয়ন অংশীদারত্বকে আরও সুসংহত করতে সহায়ক হবে। একই সঙ্গে স্থানীয় সরকার খাত, পানি ও বর্জ্য ব্যবস্থাপনা এবং নগর উন্নয়নে নতুন সহযোগিতার সুযোগ তৈরি হতে পারে।

জাইকা প্রেসিডেন্টের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর বৈঠক