টানা বৃষ্টিতে রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে বিভিন্ন এলাকায় যান চলাচল ধীরগতির হয়ে পড়েছে। এ অবস্থায় নগরবাসীকে সম্ভব হলে বিকল্প সড়ক ব্যবহার এবং হাতে পর্যাপ্ত সময় নিয়ে গন্তব্যে রওনা হওয়ার পরামর্শ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।সোমবার ডিএমপির গুলশান ট্রাফিক বিভাগ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।[BANGVIEWS-POST:1690]ডিএমপি জানিয়েছে, বনানী কবরস্থানের পর ঢাকা গেটসংলগ্ন মূল সড়কের উভয় পাশে পানি জমেছে। এতে ওই এলাকায় যান চলাচল কিছুটা ব্যাহত হচ্ছে।এ ছাড়া বনানী-কাকলী এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্পের নামার প্রান্তে হালকা পানি জমায় যানবাহন ধীরগতিতে চলাচল করছে।ইসিবি চত্বরে ক্যান্টনমেন্ট গার্লস স্কুলের সামনেও পানি জমেছে। ফলে মিরপুর ডিওএইচএস ও কালশি থেকে ইসিবি হয়ে মাটিকাটা ফ্লাইওভারের দিকে যাওয়া যানবাহনের গতি কমে গেছে।অন্যদিকে যমুনা ফিউচার পার্কের সামনের সড়কে বৃষ্টির পানি জমার পাশাপাশি ঢাকা ওয়াসার পাইপলাইন স্থাপনের কাজ চলায় ওই এলাকাতেও যান চলাচলে ধীরগতি দেখা দিয়েছে।[BANGVIEWS-POST:1687] বৃষ্টি অব্যাহত থাকলে এসব সড়কে জলাবদ্ধতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে ডিএমপি। যানজট এড়াতে বিকল্প পথ ব্যবহার এবং প্রয়োজনীয় সময় হাতে নিয়ে বের হওয়ার অনুরোধ জানিয়েছে পুলিশ।