ঢাকা    বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বারিধারা ডিওএইচএসের বাসা থেকে সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু গ্রেপ্তার

রাজধানীর বারিধারা ডিওএইচএসের একটি বাসায় অভিযান চালিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. নজরুল ইসলাম হিরুকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে বারিধারা ডিওএইচএসের ৬ নম্বর সড়কের ৩৯৩ নম্বর বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। অভিযানে অংশ নেয় এসআরবির সদস্যরা।সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানা গেছে, নাশকতাসহ বিভিন্ন অভিযোগে করা একাধিক মামলায় নজরুল ইসলাম হিরুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গ্রেপ্তারের পর এসআরবির সদস্যরা তাঁকে উত্তরায় সংস্থাটির সদর দপ্তরে নিয়ে যান।লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম হিরু বীর প্রতীক একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের রাজনীতিবিদ। তিনি ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত নরসিংদী-১ আসন থেকে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত পানিসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেন।এর আগে মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে রাজধানীর গুলশান-বারিধারা এলাকা থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেপ্তার করা হয়। ফলে দুই দিনের ব্যবধানে রাজধানীর অভিজাত আবাসিক এলাকা থেকে আওয়ামী লীগের দুই সাবেক জনপ্রতিনিধি গ্রেপ্তারের ঘটনা ঘটল।

বারিধারা ডিওএইচএসের বাসা থেকে সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু গ্রেপ্তার