ঢাকা    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ ১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।বৈঠকের আলোচ্য বিষয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে এইচএসসি পরীক্ষা ঘিরে শিক্ষার্থীদের আন্দোলন এবং দেশের বিভিন্ন স্থানে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।বন্যা ও জলাবদ্ধতার মধ্যে পরীক্ষা নেওয়া, প্রশ্নপত্রের মান এবং শিক্ষামন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে মঙ্গলবার রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা।[BANGVIEWS-POST:1796]আন্দোলনরত শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি জানিয়েছেন। দাবিগুলো পূরণের জন্য মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত সময়সীমাও বেঁধে দিয়েছেন তারা।শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, তাঁর বক্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং চলমান এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত ঘোষণা।এর আগে মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি সরকারি অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর এই বৈঠকের বিষয়ে সরকার বা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি।

প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী