ঢাকা    বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ ২৭ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের আহ্বান স্পিকারের

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, একটি দেশের সবচেয়ে বড় সম্পদ হলো তার জনসংখ্যা। এই জনসংখ্যাকে দক্ষ ও উৎপাদনশীল জনসম্পদে রূপান্তর করতে হবে।তিনি বলেন, দেশের উন্নয়নে জনমিতিক লভ্যাংশের সুযোগ কাজে লাগানো জরুরি। উন্নয়ন শুধু অর্থনৈতিক পরিবর্তনের মধ্যে সীমাবদ্ধ নয়, মানুষের জীবনমানের উন্নয়ন নিশ্চিত করাই প্রকৃত উন্নয়ন।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদের শপথকক্ষে ‘থ্রি ডিভিডেন্ডস, ওয়ান উইন্ডো: আ পার্লামেন্টারি ডায়ালগ অন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক পলিসি ডায়ালগ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।জাতীয় সংসদ সচিবালয়ের বাস্তবায়নাধীন এসপিসিপিডি প্রকল্পের আওতায় ইউএনএফপিএ-এর কারিগরি সহায়তায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।[BANGVIEWS-POST:5596]অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। স্বাগত বক্তব্য দেন সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া।স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, জনমিতিক লভ্যাংশ, জেন্ডার লভ্যাংশ এবং দীর্ঘায়ু লভ্যাংশ একে অপরের সঙ্গে সম্পর্কিত। এসব সুযোগ কাজে লাগাতে প্রয়োজন কার্যকর নীতিমালা ও সঠিক পরিকল্পনা।তিনি বলেন, শুধু নীতি প্রণয়ন করলেই হবে না, তা বাস্তবায়নে আইন সংস্কার, বাজেটের কার্যকর ব্যবহার এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।স্পিকার আরও বলেন, সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় এসব নীতি বাস্তবায়নে ভূমিকা রাখতে হবে। দেশের প্রতিটি নাগরিক যেন উন্নয়নের সুযোগ পায়, তা নিশ্চিত করা প্রয়োজন।তিনি নারীদের শিক্ষার সুযোগ বৃদ্ধি, প্রবীণদের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং তরুণদের কর্মসংস্থানের ওপর গুরুত্বারোপ করেন।[BANGVIEWS-POST:5593]ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বাংলাদেশের জনসংখ্যার বড় একটি অংশ তরুণ। এই তরুণ জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন নিশ্চিত করা গেলে দেশের অগ্রযাত্রা আরও গতিশীল হবে।তিনি বলেন, তরুণদের কর্মদক্ষতা এবং প্রবীণদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। পাশাপাশি দক্ষ জনশক্তি তৈরি করে আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন তিনি।অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশের পরিবর্তনশীল জনসংখ্যা কাঠামো, অর্থনৈতিক সম্ভাবনা এবং জনমিতিক সুযোগ কাজে লাগানোর বিষয়ে আলোচনা করেন। এ সময় জাতীয় সংসদের সদস্য, ইউএনএফপিএ ও এসপিসিপিডি প্রকল্পের প্রতিনিধি, পরিকল্পনা মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের আহ্বান স্পিকারের