ঢাকা    সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ ১৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

কুমিল্লায় প্রেমিক হত্যার ঘটনায় প্রেমিকা আটক

কুমিল্লার চৌদ্দগ্রামে বিয়ে না করায় সাইয়েদ আবদুল্লাহ সিয়াম নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে তার প্রেমিকা নাইমা জাহানের বিরুদ্ধে। এ ঘটনায় নাইমা জাহান ও সিয়ামের বন্ধু আরিয়ান খানকে আটক করেছে পুলিশ।সোমবার ভোরে উপজেলার পৌর এলাকার লক্ষীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সিয়াম ওই গ্রামের হাজী এনামুল হকের ছেলে।পুলিশ জানায়, মোবাইল ফোনের মাধ্যমে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাইমা জাহানের সঙ্গে সিয়ামের পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।রোববার রাতে নাইমা সিয়ামের লক্ষীপুরের গ্রামের বাড়িতে যান। সেখানে একটি কক্ষে সিয়াম, নাইমা এবং সিয়ামের বন্ধু আরিয়ান অবস্থান করছিলেন।প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাইমা দাবি করেন, সিয়ামের সঙ্গে তার বিয়ে নিয়ে বিরোধ চলছিল। ভোরে সিয়াম তাকে বাড়ি থেকে চলে যেতে বললে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ঘরে থাকা একটি ছুরি দিয়ে সিয়ামের পেটে আঘাত করা হয়।সিয়ামের চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান। পরে তারা নাইমা ও আরিয়ানকে আটক করে পুলিশে খবর দেন।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিয়ামের মরদেহ উদ্ধার করে। একই সঙ্গে নাইমা ও আরিয়ানকে থানায় নিয়ে যায়।চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ হোছাইন বলেন, নাইমা হত্যার বিষয়টি স্বীকার করেছে। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, আটক নাইমাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কুমিল্লায় প্রেমিক হত্যার ঘটনায় প্রেমিকা আটক