ঢাকা    বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ ২৬ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক পদ থেকে সরে দাঁড়িয়েছেন মেঘমল্লার বসু। পদত্যাগের পর সংগঠনটির সঙ্গে প্রায় ১৩ বছরের রাজনৈতিক পথচলার নানা অভিজ্ঞতা ও স্মৃতি তুলে ধরেছেন তিনি।শনিবার, ২৫ জুলাই নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে মেঘমল্লার জানান, ২০১৩ সালে এসএসসি পরীক্ষা শেষ করার পর ছাত্র ইউনিয়নের সঙ্গে তার সাংগঠনিক যাত্রা শুরু হয়। প্রথম দিকে তিনি মোহাম্মদপুর এলাকায় সংগঠনের কার্যক্রমে যুক্ত ছিলেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে বিশ্ববিদ্যালয় শাখায় কাজ শুরু করেন।তিনি জানান, ২০১৯ সালের ডাকসু নির্বাচনের আগে ছাত্র ইউনিয়নের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের দায়িত্ব ছেড়ে একটি স্বতন্ত্র জোট গঠনের উদ্যোগে যুক্ত হয়েছিলেন। তবে অল্প সময়ের মধ্যেই সেই উদ্যোগ নিয়ে হতাশ হয়ে আবার ছাত্র ইউনিয়নে ফিরে আসেন।[BANGVIEWS-POST:2468]মেঘমল্লারের ভাষ্য, সে সময় সংগঠনের নেতৃত্ব তাকে আবার গ্রহণ না করলে তার রাজনৈতিক জীবনের গতিপথ ভিন্ন হতে পারত। ছাত্র ইউনিয়নে ফিরে আসার পরের ছয় বছরকে নিজের রাজনৈতিক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হিসেবে উল্লেখ করেছেন তিনি।ফেসবুক পোস্টে তিনি বলেন, সংগঠনের অভ্যন্তরীণ বিভাজন, প্রাতিষ্ঠানিক স্বীকৃতির সংকট এবং অনেক শুভানুধ্যায়ীর বিরূপ আচরণের মধ্য দিয়েই তাকে কাজ করতে হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিটের প্রধান হিসেবে দুই বছরের বেশি সময় দায়িত্ব পালন করে তিনি সাংগঠনিক ও রাজনৈতিকভাবে অনেক কিছু শিখেছেন বলেও জানান।ছাত্র ইউনিয়নের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মেঘমল্লার বলেন, ভিন্নধারার একজন কর্মীকে রাজনৈতিক পরিসর দেওয়া এবং নেতৃত্বে তুলে আনার সুযোগ সংগঠনটিই তাকে দিয়েছে। তার কাছে ছাত্র ইউনিয়ন ছিল রাজনৈতিক শিক্ষা ও অভিজ্ঞতা অর্জনের একটি গুরুত্বপূর্ণ জায়গা।তিনি আরও বলেন, স্বৈরাচার, সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ছাত্র ইউনিয়নের সংগ্রাম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। নতুন প্রজন্ম সেই লড়াইয়ের দায়িত্ব গ্রহণ করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।[BANGVIEWS-POST:2467]দীর্ঘ পথচলায় পাশে থাকা সহযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রয়াত কমরেড সাদাত মাহমুদ ও রেজাকে স্মরণ করেন মেঘমল্লার। পোস্টের শেষে তিনি ছাত্র ইউনিয়নের দীর্ঘায়ু কামনা করে নিজের সাংগঠনিক বিদায়ের কথা জানান।এর আগে ছাত্র ইউনিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেঘমল্লার বসুর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। সংগঠনটির মতে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তিনি নতুন একটি রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হয়েছেন। একই সময়ে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্বে থাকলে মতপার্থক্য ও স্বার্থের সংঘাত তৈরি হতে পারে। এ কারণেই তার পদত্যাগ গ্রহণ করা হয়েছে।ছাত্র ইউনিয়ন আরও জানায়, মেঘমল্লার বসু সম্প্রতি নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন বা এনপিএতে যুক্ত হয়েছেন। একই সাংগঠনিক বাস্তবতার কারণে সহসভাপতি মাঈন আহমেদ এবং কেন্দ্রীয় সংসদের সহসভাপতি নাজিফা জান্নাতও সংগঠনের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন।

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু