ঢাকা    শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ ২০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

চা-বাগান শ্রমিকদের জন্য ২০ হাজার রেইনকোট বিতরণ কার্যক্রম শুরু

সিলেট বিভাগের চা-বাগান শ্রমিকদের মধ্যে ২০ হাজার রেইনকোট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।মঙ্গলবার (১৮ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১০ জন চা-শ্রমিকের হাতে রেইনকোট তুলে দিয়ে এই কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী শ্রমিকদের খোঁজখবর নেন।অনুষ্ঠানে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের মাজদিহি চা-বাগানের শ্রমিক সন্তুকী রায় চা-শ্রমিকদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে চা-পাতা উপহার দেন।প্রধানমন্ত্রী বলেন, সমাজের প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে সামান্য সহযোগিতা করলেও বড় ধরনের সমস্যার সমাধান করা সম্ভব।[BANGVIEWS-POST:3954]তিনি বলেন, মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে বেসরকারি খাতের অংশগ্রহণকে সরকার উৎসাহিত করে। এ ধরনের উদ্যোগ নিতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর পাশে সরকার থাকবে এবং প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বেসরকারি খাতের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (CSR) তহবিলের সহায়তায় এই কর্মসূচি নেওয়া হয়েছে।মন্ত্রণালয় জানিয়েছে, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার চা-বাগান শ্রমিকদের প্রতিকূল আবহাওয়ার মধ্যে কাজের সময় সুরক্ষা নিশ্চিত করতেই এসব রেইনকোট বিতরণ করা হচ্ছে। এই কার্যক্রমের আওতায় চা-বাগানের ২০ হাজার শ্রমিকের মধ্যে পর্যায়ক্রমে রেইনকোট বিতরণ করা হবে।

চা-বাগান শ্রমিকদের জন্য ২০ হাজার রেইনকোট বিতরণ কার্যক্রম শুরু