ঢাকা    সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

চাঁদাবাজি-দখলদারত্বের ওপর বিএনপি টিকে আছে’: সারজিস

চাঁদাবাজি, ঝুট ব্যবসা, দখলদারত্বসহ বিভিন্ন ‘দুরারোগ্য ব্যাধির’ ওপর বিএনপি টিকে আছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।রোববার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।পোস্টে সারজিস আলম লেখেন, ‘বিএনপি টিকেই আছে চাঁদাবাজি, ঝুট ব্যবসা, দখলদারিত্ব সহ বিভিন্ন দুরারোগ্য ব্যাধির উপরে। যেদিন এসব বন্ধ হয়ে যাবে, সেদিন বিএনপি নামে কোনো দল থাকবে না।’সারজিস আলমের এই বক্তব্য বিএনপিকে ঘিরে তার রাজনৈতিক সমালোচনার অংশ হিসেবে এসেছে। তবে পোস্টে তিনি যেসব অভিযোগ করেছেন, সেগুলো তার নিজস্ব বক্তব্য ও অভিযোগ হিসেবে উপস্থাপিত হয়েছে।

চাঁদাবাজি-দখলদারত্বের ওপর বিএনপি টিকে আছে’: সারজিস