ঢাকা    সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

চট্টগ্রাম-কক্সবাজার রুটে রেলওয়ের ক্ষতি প্রায় ৮৮ লাখ টাকা

চট্টগ্রাম অঞ্চলে সাম্প্রতিক বন্যার কারণে রেললাইন পানির নিচে তলিয়ে যাওয়ায় টানা পাঁচ দিন বন্ধ ছিল ট্রেন চলাচল। এতে বাংলাদেশ রেলওয়ে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে।রেলওয়ে সূত্র জানিয়েছে, ট্রেন চলাচল বন্ধ থাকায় বাতিল হওয়া টিকিটের বিপরীতে যাত্রীদের প্রায় ৮৮ লাখ টাকা ফেরত দিতে হয়েছে। এ সময় ১১ হাজারের বেশি টিকিট বাতিল করা হয়।ভারী বর্ষণের কারণে গত ৭ থেকে ১১ জুলাই চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। রেল কর্তৃপক্ষ জানায়, এ সময়ে আগে থেকে বিক্রি হওয়া ১১ হাজার ৩৩৭টি টিকিটের টাকা ফেরত দেওয়া হয়েছে। যার মোট পরিমাণ ৮৭ লাখ ৮৫ হাজার ৩৪৪ টাকা।শুধু টিকিট ফেরত নয়, ট্রেন বন্ধ থাকায় পরবর্তী কয়েক দিনের অগ্রিম টিকিট বিক্রিতেও প্রভাব পড়ে। অনেক যাত্রী ভ্রমণ বাতিল করায় কক্সবাজার রুটে যাত্রীসংখ্যা কমে যায়।[BANGVIEWS-POST:2148]চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের কর্মকর্তারা জানান, সাধারণ পরিস্থিতিতে রেললাইনে চার ইঞ্চি পর্যন্ত পানি থাকলে ট্রেন চলাচল করা সম্ভব। তবে এবার রেললাইন প্রায় দুই ফুট পানির নিচে তলিয়ে যায়।টানা কয়েক দিন রেললাইন পানির নিচে থাকার পর পানি কমে গেলেও নিরাপত্তার কারণে পুরো লাইন পরীক্ষা করা হয়। এরপর ১২ জুলাই সীমিত গতিতে ট্রেন চলাচল পুনরায় শুরু করা হয়।রেলওয়ের কর্মকর্তারা জানান, সাপ্তাহিক বন্ধের দিন থাকায় পরিচালনাগত ক্ষতি কিছুটা কম হয়েছে। তবে ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় ঝুঁকিপূর্ণ এলাকায় উন্নত অবকাঠামো ও কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা প্রয়োজন। বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. সুবক্তগীন জানান, অতিবৃষ্টিতে চট্টগ্রাম নগরীর প্রায় ৫০০ মিটার রেললাইন দুই ফুট পানির নিচে তলিয়ে যায়। তবে বড় ধরনের অবকাঠামোগত ক্ষতি হয়নি। যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করেই সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছিল।

চট্টগ্রাম-কক্সবাজার রুটে রেলওয়ের ক্ষতি প্রায় ৮৮ লাখ টাকা