২০ অক্টোবর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী
সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পূজামণ্ডপ পরিদর্শন করতে আগামী ২০ অক্টোবর চট্টগ্রাম সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার, ২০ অক্টোবর সন্ধ্যা ৬টায় নগরীর রহমতগঞ্জের জে এম সেন হলে চট্টগ্রামের সর্ববৃহৎ পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফরের বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম।সফরে প্রধানমন্ত্রীর অন্যতম কর্মসূচি হিসেবে থাকছে পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়। তবে সফরের অন্যান্য কর্মসূচি সম্পর্কে দেওয়া তথ্যে বিস্তারিত কিছু জানানো হয়নি।এর আগে গত ৯ আগস্ট সর্বশেষ চট্টগ্রামের বাঁশখালী সফর করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই সফরে বন্যাদুর্গতদের জন্য সরকারিভাবে নির্মিত ঘরের চাবি হস্তান্তরের পাশাপাশি আর্থিক সহায়তা দেওয়া হয়।পরে রাতে নগরীর একটি পাঁচ তারকা হোটেলে দলের তৃণমূল নেতাদের সভায় অংশ নেন তিনি।এবার প্রায় দুই মাসের ব্যবধানে আবারও চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। তবে এবারের সফরের কেন্দ্রবিন্দু থাকছে পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়।